৭০ লক্ষ নয়, আহমেদাবাদে ট্রাম্পের রোড শো-তে জমায়েত হতে পারে ১ লক্ষ

৭০ লক্ষ নয়, আহমেদাবাদে ট্রাম্পের রোড শো-তে জমায়েত হতে পারে ১ লক্ষ

২৪শে ফেব্রুয়ারি আহমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোতে ১ লক্ষ লোকেরে জমায়েত হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এই সংখ্যা এর আগের ট্রাম্পের দাবি করে তত্ত্বের সঙ্গে আনেকটাই আলাদা বলে মনে করছে অনেকে।

৭০ লক্ষ নয়, আহমেদাবাদে ট্রাম্পের রোড শো-তে জমায়েত হতে পারে ১ লক্ষ


এদিন এই রোড শোয়ের ২২ কিলোমিটার যাত্রা পথে এই বিপুল জনসমাগমের সম্ভাবনা। যদিও এর আগে একটি ভিডিওতে ট্রাম্প দাবি করেন, “ আমাদেবাদের রোড শোতে ৭০ থেকে ৮০ লক্ষ মানুষের জমায়েত হতে পারে। ” এরপরই বুধবার আহমেদাবাদ পৌর সচিব বিজয় নেহরা জানান ওই দিনের অনুষ্ঠানে খুব বেশি হলে ১ লক্ষ লোকের উপস্থিত থাকতে পারেন।

এরপরই এই তথ্য তুলে ধরে টুইট করতে দেখা যায় মোদীকে। এদিকে আগামী ২৪ তারিখ সস্ত্রীক ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আসন্ন ভারত সফর নিয়ে একাধিক আশা প্রকাশ করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি এই ক্ষেত্রে মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প। এই সফরকালেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের প্রত্যাশিত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উঠে আসতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+