পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম বিজেপি নেতার বাড়ি হামলাকারী ২ জঙ্গি
পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম বিজেপি নেতার বাড়ি হামলাকারী ২ জঙ্গি
ইতিমধ্যেই পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ সাড়া ফেলেছে গোটা দেশে। গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জঙ্গি। সূত্রের খবর, মৃত জঙ্গিদের মধ্যে সম্প্রতি কাশ্মীরের নওগামে বিজেপি নেতা আনওয়ার আহমেদের বাড়িতে হামলা চালানো ৪ জঙ্গির মধ্যে দু-জন রয়েছে। এদিকে ওই হামলায় আনওয়ার প্রাণে বেঁচে গেলেও মলায় শহিদ হন এক পুলিশকর্মী। এমতাবস্থায় শুক্রবার সেনার এনকাউন্টারে জঙ্গি নিকেশের খবরে স্বভাবতই উচ্ছ্বসিত নওগামের বাসিন্দারা।

অন্যদিকে আক্রান্ত বিজেপি আনওয়ার আহমেদ আবার বারামুল্লা এবং কুপওয়ারা জেলার দায়িত্বে রয়েছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি ওই বিজেপি নেতারই বাড়ির সামনে মোতায়েন পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।এদিকে শুক্রবার ভোর থেকে পুলওয়ামার কাকাপোরায় জঙ্গিদের সঙ্গে লড়াই চলে যৌথ বাহিনীর। সূত্রের খবর, গোপন সুত্রে জঙ্গিদের খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের ওই এলাকায় অভিযান চালায় সেনা বাহিনী। সেনার কাছে খবর ছিল এই এলাকার একাধিক প্রান্তে একটা জঙ্গিদল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
বৃহঃষ্পতিবার বিজেপি নেতার বাড়িতে হামলার পরেই পুলিশ জঙ্গিদের গতিবিধির সন্ধান পেয়েছিল সেনা। গোপন সূত্রে পাওয়া খবরের রেশ ধরেই কাকাপোরায় একটি তিনতলা বাড়িতে অভিযান চালায় সেনা। আর তাতেই খতম হয় তিন জঙ্গি। অভিযানের সময় আইজইডি বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির একটা অংশ ভেঙে ফেলা হয়। এমনকী মৃত জঙ্গিদের একজনের কাছ থেকে বিজেপি নেতার বাড়ির রক্ষীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া রাইফেলও মিলেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলওয়ামার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফে।












Click it and Unblock the Notifications