Poonch Mine Blast: মাটিতে পুঁতে রাখা ছিল মাইন, LoC-তে ভয়াবহ বিস্ফোরণে শহিদ জওয়ান
Poonch Mine Blast: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় (Line of Control) মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে (Mine Blast) মৃত্যু ভারতীয় জওয়ানের। সূত্রের খবর, পুঞ্চ জেলার মান্ডি এলাকার কাছে টহলদারির সময় মাটিতে পুঁতে রাখা মাইনে পা দিতেই বিস্ফোরণে ঝলসে মারা যান জওয়ান (Army Death)।
জানা গিয়েছে বছর উনচল্লিশের ওই জওয়ানেরনাম ভি সুব্বাইয়া ভারিকুন্ত। রাষ্ট্রীয় রাইফেলসের (Rashtriya Rifles) ওই জওয়ান এদিন সীমান্তে প্যাট্রোলিংয়ে নিযুক্ত ছিলেন। থানেদার টিকরি এলাকায় এরিয়া ডমিনেশনের (Area Domination) সময় মাইনে পা দিতেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বলে জানা গিয়েছে।

হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেভা-সহ অন্যান্য সতীর্থরা এদিন শহিদ জওয়ানকে শেষশ্রদ্ধা জানান। সচদেভা বলেন, "ওঁর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। এই শোকের সময়ে আমরা ওনাদের পাশে রয়েছি।" তবে মাটিতে মাইন পেতে কারা রেখেছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবারই কাশ্মীরের উধমপুর জেলায় দুই পুলিশ আধিকারিকের দেহ উদ্ধার হয়। দুজনের দেহেই বুলেটের ক্ষত পাওয়া গিয়েছিল। পুলিশ কর্তাদের নিজেদের আগ্নেয়াস্ত্র দিয়েই গুলি চলার অনুমান তদন্তকারী আধিকারিকদের। সেদিন সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয় কালী মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানের ভিতরে উদ্ধার হয় তাঁদের দেহ।
পুলিশ গিয়ে ওই দুটি দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। উধমপুরের এসএসপি জানান, "সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। সোপোর থেকে তালওয়াড়ার প্রশিক্ষণ কেন্দ্রে ওই দুই পুলিশকর্তা যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তের অনুমানে ঘটনায় একে-৪৭ রাইফেল ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। তৃতীয় এক পুলিশ আধিকারিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।"
#GOC #WhiteknightCorps and all ranks pay solemn tribute to the # braveheart Havildar V Subbaiah Varikunta of 25 RR, who made the supreme sacrifice during an area domination patrol in the general area of #ThanedarTekri, #Poonch, on 09 Dec 2024, following a mine blast.
— White Knight Corps (@Whiteknight_IA) December 9, 2024
Our deepest… pic.twitter.com/cc0v9bSzCu
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications