ভারতীয়ে সেনার ধাক্কায় কুপোকাত চিনা ফৌজ, গালওয়ান ভ্যালি নিয়ে সংসদে বার্তা রাজনাথের

ভারতীয়ে সেনার ধাক্কায় কুপোকাত চিনা ফৌজ, গালওয়ান ভ্যালি নিয়ে সংসদে বার্তা রাজনাথের

লাদাখে ভারতীয় সেনা মোক্ষম জবাব দিয়েছে চিনা ফৌজকে। ভারতীয় সেনার বিক্রমে চিনা ফৌজের বেশ কয়েক জন আহত এবং নিহত হয়েছে বলে সংসদে দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চিনা ফৌজের আগ্রাসন সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে ভারতীয় সেনা।

কুপোকাত চিনা ফৌজ

কুপোকাত চিনা ফৌজ

লাদাখে গালওয়ান উপত্যকায় চিনা ফৌজ েয আগ্রাসন শুরু করেছিল তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করেছে ভারতীয় সেনা। সংসদে দাঁড়িয়ে ভারতীয় জওয়ানদের সাফল্যে কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন চিনা ফৌজ যেভাবে আগ্রাসন শুরু করলেও ভারতীয় সেনার দাপটে তাঁদের বেশ কয়েকজন জওয়ান আহত এবং নিহত হয়েছে।

লাদাখে শহিদ জওয়ান

লাদাখে শহিদ জওয়ান

গত কয়েকদিনের লাদাখে চিনা আগ্রাসনে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। জীবন দিয়ে দেশের ভূিম রক্ষা করেছেন তাঁরা। সংসদে এমনই বলেছেন রাজনাথ। যেখানে ধৈর্য দেখানো উচিত সেখানে ধৈর্য দেখিয়েছে সেনা, যেখানে সংযম রাখা উচিত সেখানে সংযম রেখেছে তারা আর যেখানে বিক্রম দেখানো উচিত সেখানে বীরত্ব দেখিয়েছেন জওয়ানরা।

চিনা ফৌজকে কড়া বার্তা

চিনা ফৌজকে কড়া বার্তা

ভারত যে বড় কঠিন ঠাঁই সেটা চিনা ফৌজকে বুঝিয়ে দিয়েছেন ভারতীয় জওয়ানরা। ২৯ এবং ৩০ অগাস্ট চিনা ফৌজের আগ্রাসন প্রতিহত করে ভারতীয় সেনারা লালফৌজের বেশ কয়েকজনের উপর আঘাত হেেনছে। যদিও চিনা ফৌজ সব প্রস্তুতি নিয়েই আগ্রাসন শুরু করেছিল। তাঁদের হাতে লোহার রড, কাস্তে, ছোরা, ভোজালির মতো ধারাল অস্ত্র ছিল। ছবিতে প্রকাশ্যে এসেছে সেই ঘটনা।

অমীমাংসিত সীমান্ত সমস্যা

অমীমাংসিত সীমান্ত সমস্যা

চিনা ফৌজকে কড়া জবাব দিলেও লাদাখে শান্তি স্থাপনের ভবিষ্যত যে অনিশ্চিত সেকথা স্পষ্ট হয়ে গিয়েছে রাজনাথ সিংয়ের বক্তব্য। এদিন সংসদে রাজনাথ সিং জানিয়েছেন চিন কিছুতেই চুক্তি মানতে রাজি নয়। তাই বারবার আলোচনায় বসেও সমাধান সূত্র বেরোচ্ছে না বলে জানিয়েছেন রাজনাথ সিং। তবে ভারত আলোচনার পথেই সমস্যা সমাধান করতে চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+