সার্জিক্যাল অ্যাটাকের প্রামাণ্য ভিডিও ফুটেজ দেখাতে তৈরি ভারত
নয়াদিল্লি, ৫ অক্টোবর : সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া সংক্রান্ত প্রামাণ্য ভিডিও জনসমক্ষে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে সবুজ সঙ্কেত দিল ভারতীয় সেনা। পাক-অধীকৃত কাশ্মীরে ঢুকে কীভাবে সেনাবাহিনী গোটা অপারেশন চালিয়েছে তা দেখানো যেতে পারে বলে সেনা জানিয়ে দিয়েছে। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]
এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর। গোটা অপারেশনের ভিডিও দেখানো হবে কিনা তা নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপরে। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা?]

সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পরে প্রথমে পাকিস্তান সরকার ভারতের সমালোচনা করলেও পরে এমন ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে অস্বীকার করে। গোটাটাই ভারত সরকারের কল্পনা বলে দাবি করে। শুধু পাকিস্তান নয়, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিও সেনার করা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]
এমনকী কংগ্রেস- আম আদমি পার্টির মতো কেউ কেউ প্রমাণও চেয়ে বসে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে। সেইসমস্ত সমালোচনার জবাব দিতেই সেনা সরকারের হাতে জঙ্গি দমন অপারেশনের ভিডিও তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। [সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]
সেনার সূত্রে বলা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও ভারত প্রকাশ করবে কিনা তা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। কারণ ভিডিও প্রকাশ করার পরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব পড়বে নিঃসন্দেহে। ফলে সেদিকগুলি বিচার করে তবেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications