কালাপানি নিয়ে সেনাপ্রধানের মন্তব্যে নতুন বিতর্ক, গোর্খা সেনাদের অপমানের অভিযোগ নেপালেন মন্ত্রীর
কালাপানি নিয়ে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত বিতর্ক নতুন করে জেগে উঠেছে। নেপাল সরকার কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে কালাপানি এলাকা জবর দখলের অভিযোগ করেছে।
কালাপানি নিয়ে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত বিতর্ক নতুন করে জেগে উঠেছে। নেপাল সরকার কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে কালাপানি এলাকা জবর দখলের অভিযোগ করেছে। এবার সেই বিতর্ক আরও কয়েকগুণ চড়ল নেপালের মন্ত্রীর অভিযোগে। তিনি অভিযোগ করেছেন কালাপানি নিয়ে ভারতের সেনা প্রধান যে মন্তব্য করেছেন তাতে ভারতীয় গোর্খা সেনাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

নেপালের উপ প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল অভিযোগ করেছেন, এতো বছর ধরে ভারতীয় সেনায় যে নিষ্ঠার সঙ্গে গোর্খারা কাজ করে চলেছেন তাঁদের দেশভক্তিকে অপমান করেছেন ভারতের সেনা প্রধান। তিনি অভিযোগ করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল নভরানে দাবি করেছেন নেপালের কালাপানি নিয়ে মন্তব্যের নেপথ্যে চিনের হাত রয়েছে। তা অত্যন্ত আপত্তিকর। প্রয়োজনে কালাপানি উদ্ধারে নেপালের সেনা যুদ্ধে নামতে রাজি আছে।
পোখরিয়াল আরও অভিযোগ করেছেন নভরানের এই মন্তব্য ভারতীয় সেনায় থাকা গোর্খা বাহিনীর জওয়ানদের দেশাত্মবোধে আঘাত হেনেছে। ভারতের জন্য গোর্খা বাহিনী তাঁদের প্রাণ দিয়ে সীমান্ত রক্ষা করেছেন। তাঁদের মর্যাদা হানি করেছেন সেনা প্রধান নভরানে।












Click it and Unblock the Notifications