পাক হাই কমিশনের 'চর' কর্মী কি জঙ্গি মডিউলও চালাচ্ছিল?
পাকিস্তান হাই কমিশনের কর্মী মেহমুদ আখতার শুধু যে চরবৃত্তি করতেন তাই নয়, সম্প্রতি তদন্তে উঠে আসা নতুন তথ্য অনুযায়ী সন্ত্রাস হানার জন্য ভারতে জঙ্গি মডিউল গঠন করা তার প্রধান কাজ ছিল।
নয়াদিল্লি, ২৯ অক্টোবর : পাকিস্তান হাই কমিশনের কর্মী মেহমুদ আখতার শুধু যে চরবৃত্তি করতেন তাই নয়, সম্প্রতি তদন্তে উঠে আসা নতুন তথ্য অনুযায়ী সন্ত্রাস হানার জন্য ভারতে জঙ্গি মডিউল গঠন করা তার প্রধান কাজ ছিল।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত মেহবুব আখতারকে চরবৃত্তির অভিযোগে হাতে নাতে ধরা হয়। তাকে গ্রেফতার করা না হলেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে তদন্তে ধরা পড়ে আখতারের বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল যারা ভারতে সন্ত্রাস হানার মঞ্চ তৈরি করছিল।

পাক দূতাবাসের কর্মী এই মেহমুদ আখতারকে গোপন ও গুরুত্বপূর্ণ নথি পাচারের জন্য রাজস্থানের বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে অপরাধ দমন শাখা। আখতারকে গ্রেফতার করা না হলেও ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
তদন্তকারী আধিকারিকের কথায়, এই বিষয়টি পরিস্কার হয়ে গিয়েছে যে, আখতার শুধুমাত্র চরবৃত্তির কাজই করত না। বরং পশ্চিম উপকূলে সন্ত্রাস হামলার জন্য মডিউল গঠনের চেষ্টা চালাচ্ছিল।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনবছরে এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের জঙ্গি মডিউল গড়ে তোলার মিশন ধরা পড়ে গেল। শেষবার ছিল শ্রীলঙ্কায় কনসুলার অফিসার আমির জুবের সিদ্দিকি।
পাকিস্তানি চর মেহমুদ আখতার সম্পর্কে এই তথ্যগুলি জেনে নিন একনজরে
গোয়েন্দা আধিকারিকদের কথায়, আইএসআই নিজেদের সংগঠন থেকে লোক বাছাই করে তারপর তাদের হাই কমিশনে পাঠিয়ে দেয়। তাদের কাজ চরদের নেটওয়ার্ক তৈরি করা এবং যতদূর সম্ভব গোপন গুরুত্বপূর্ণ ও স্পর্ষকাতর তথ্য জোগাড় করা। শ্রীলঙ্কার ক্ষেত্রে চরবৃত্তির চেয়ে কাজটা বেশিই ছিল।
শ্রীলঙ্কায় সিদ্দিকি শুধুমাত্র চর নেটওয়ার্ক তৈরি করে ভারতের তথ্য জোগাড় করাই কাজ ছিল না, বরং পুরোদস্তুর জঙ্গি মডিউল গড়ে তোলাও তার অন্যতম কাজ ছিল। পরে জানায় যায় সিদ্দিকি শ্রীলঙ্কায় বসবাসকারী বহু মুসলিম ব্যক্তিকে একজোট করেছিল সে। যাতে দক্ষিণ ভারতে প্রাথমিক পরিদর্শন করতে পারে।
চেন্নাইয়ে বড়সড় জঙ্গি হামলার ছক বানানো হয়েছিল তখন। কিন্তু গোয়েন্দাদের কাছে আগাম খবর আসায় এনআইএ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজনের নাম অরুণ ছিল। জিজ্ঞাসাবাদের সামনে থতমত খেয়ে তাদের কাজের যাবতীয় কার্যপ্রণালী উগড়ে দেয়।
অরুণ তদন্তকারীদের জানায়, হাই কমিশনের সিদ্দিকিই এই গোটা অপারেশনটা চালাত।












Click it and Unblock the Notifications