আপ দুর্গে ফাটল! পঞ্জাবের উপনির্বাচনে জয়ের হাসি শিরোমণি আকালি দলের সিমরনজিৎ সিং মানের

আপ দুর্গে ফাটল! পঞ্জাবের উপনির্বাচনে জয়ের হাসি শিরোমণি আকালি দলের সিমরনজিৎ সিং মানের

পঞ্জাবের লোকসভা নির্বাচনে আপ গড় থেকে জয় ছিনিয়ে নিল শিরোমণি আকালি। পঞ্জাবের সাঙ্গারুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শিরোমণি আকালি দলের প্রার্থী সিমরনজিৎ সিং মান জয়ী হয়েছেন। যদিও চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। তবে ভোটগণনায় সিমরনজিৎ সিং মানের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত সিং মানের কেন্দ্র হিসেবে পরিচিত সাঙ্গারুর। পঞ্জাবের সাঙ্গারুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আপের বড় হারের জন্য তাদের অদক্ষ প্রশাসক দায়ী বলে বিরোধীরা দাবি করেছেন। দিল্লি মডেল পঞ্জাবে ব্যর্থ বলে অভিযোগ বিরোধীদের।

কী বললেন সিমরনজিৎ সিং মান

কী বললেন সিমরনজিৎ সিং মান

পঞ্জাবের সাঙ্গারুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় একপ্রকার নিশ্চিত হয়ে যাওয়ার পর সিমরনজিৎ সিং মান বলেন, 'এই জয় আমাদের দলের জন্য নিঃসন্দেহে আনন্দের। আমরা সমস্ত জাতীয় দলকে পরাজিত করে এই জয় ছিনিয়ে এনেছি। কৃষকদের করুণ অবস্থা ও সাঙ্গারুর খারাপ অর্থনৈতিক পরিস্থিতি আমি সংসদে উত্থাপন করব। পঞ্জাব সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।' তিনি বলেন, 'সাঙ্গারুর মানুষ সাংসদ হিসেবে আমাকে নির্বাচিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার নির্বাচনী কেন্দ্রের সমস্ত কৃষক, ক্ষেতমজুর, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য পরিশ্রম করব।'
আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল সিমরনজিৎ সিং মানকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, 'আমাদের শুভেচ্ছা ও সহযোগিতা সব সময় তাঁর সঙ্গে থাকবে। জনগণের আদেশকে শ্রদ্ধা জানাই।' এটা গণতন্ত্রের জয় বলে তিনি উল্লেখ করেন।

বিরোধীদের শুভেচ্ছা বার্তা

বিরোধীদের শুভেচ্ছা বার্তা

পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং সিমরনজিৎ মান সিংকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, 'লোকসভার উপনির্বাচনের ফলাফলে আমি আন্তরিকভাবে সিমরনজিৎ সিং মান ও তাঁর দলকে শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত তিনি নতুন ভূমিকায় পঞ্জাবের সাধারন মানুষের আওয়াজ হয়ে উঠে আসবেন। এই ফলাফল পঞ্জাবের অদক্ষ প্রশাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ ফুটে উঠেছে।'বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেন, সাঙ্গারুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে পঞ্জাবের মানুষ আপের দিল্লি মডেলকে প্রত্যাখ্যান করেছে।

ভগবন্ত সিং মান দুর্গে ভাঙন

ভগবন্ত সিং মান দুর্গে ভাঙন

সাঙ্গারুর লোকসভা কেন্দ্র পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত সিং মানের দুর্গ হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকে ভগবন্ত সিং মান একাধিকবার সাংসদ হয়েছেন। প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন। চলতি বছর, পঞ্জাবের বিধান সভা নির্বাচনে তিনি ধুরি কেন্দ্র থেকে আপ প্রার্থী হন। জয়লাভের পর তিনি নিজের সাংসদ আসন ছেড়ে দেন। উপনির্বাচনে সেখানে আপ প্রার্থী হেরে যান। ২৩ জুন পঞ্জাবের সাঙ্গারুর লোকসভা কেন্দ্র সহ দেশের মোট সাতটি আসনে উপনির্বাচন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+