'ইতিহাস থুতু ফেলবে ', অমিত শাহকে নিয়ে চূড়ান্ত তোপ দেগে বিতর্ক উস্কে দিলেন অনুরাগ কশ্যপ
এবার চরম বিতর্কে ফিল্ম পরিচালক অনুরাগ কশ্যপ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। গত ১২ ঘণ্টা ধরে তিনি একের পর এক ক্ষোউ উগড়ে দিচ্ছেন টুইটারে। যে পোস্টগুলি ক্রমাগত ভাইরাল হতে শুরু করেছে। 'গ্যাংস অফ ওসেপুরের' পরিচালক নিজের পোস্টে দাবি করেছেন 'সরকার ফ্যাসিস্ট, আমি আর চুপ করে বসে থাকতে পারছি না'। আর এরপর থেকেই শুরু হয় একের পর এতক তোপ।
|
অনুরাগের পোস্ট
একটি পোস্টে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে অনুরাগ কশ্যপ লেখেন,' আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কী ভীতু! নিজের পুলিশ, নিজের গুন্ডা, নিজের সেনা আর নিরাপত্তা বাড়িয়ে যান উনি, আর নিরস্ত্র প্রতিবাদীদের প্রতি হামলা শানান তিনি। নিচু হওয়ারও যদি একটা পর্যায় থাকে, তাহলে তা অমিত শাহ। ইতিহাস ওনার ওপর থুতু ফেলবে।'

কেন আচমকা এমন টুইট?
প্রসঙ্গত, দিল্লি নির্বাচনে অমিত শাহ কয়েকদিন আগে একটি প্রচার অভিযানে যান। সেখানে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী স্লোগান দিতে দেখা যায় কয়েকজন প্রতিবাদীকে। সেই সময় অমিত শাহের সমর্থকরা ওই প্রতিবাদীদের চরম মারধর করে বলে অভিযোগ ওঠে। আর সেই প্রেক্ষিতেই অনুরাগ কশ্যপের এমন টুইট।
|
'আমি আর চুপ করে বসে থাকতে পারছি না'
অমিত শাহকে নিয়ে তোপ দেগে অনুরাগ কশ্যপ বলেন, 'সরকার ফ্যাসিস্ট, আমি আর চুপ করে বসে থাকতে পারছি না । আমার অস্বস্তি হচ্ছে তাঁদের দেখে, যাঁরা এই সময় মুখ খুললে তা কার্যকরী হবে, তাঁরাই চুপ করে বসে রয়েছেন। '












Click it and Unblock the Notifications