ভবানীপুরে ফের পরীক্ষা মমতার, নলাটেশ্বরী মন্দিরে যজ্ঞ করলেন কেষ্ট

ভবানীপুরে ফের পরীক্ষা মমতার, নলাটেশ্বরী মন্দিরে যজ্ঞ করলেন কেষ্ট

ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার জয় কামনা করে যজ্ঞ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারাপীঠে এবং নলাটেশ্বরী মন্দিরে তিনি বিশেষ যজ্ঞ করেন। যদিও যজ্ঞানুষ্ঠান সেরে অনুব্রত মণ্ডল দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী এমনিই জিতবেন। তাঁর জন্য আলাদা করে পুজো করার প্রয়োজন নেই। এবার ১ লক্ষ ভোটে জিতবেন মমতা। ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল।

 নলাটেশ্বরী মন্দিরে যজ্ঞ করলেন কেষ্ট

একুশের ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জয় হবে বলে দাবি করেছিলেন তিনি। বীরভূমে তৃণমূল কংগ্রেস কত ভোট পাবেন সেটাও ঘোষণা করেছিল। অনুব্রত মণ্ডলের সেই দাবি পুরোটা না মিললেও মিলে গিয়েছে। সকলের হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েই তৃণমূল কংগ্রেস জিতেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলনেত্রী নিজে জিততে পারেননি। খুব সামান্য ভোটে হলেও শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হারতে হয়েছিল তাঁকে।

তারপরেই নিজের পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হন তিনি। এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে খড়দহ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আর ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটের আটেও অনুব্রত মণ্ডল কঙ্গালিতলায় যজ্ঞানুষ্ঠান করেছিলেন। সেখানে ব্রাহ্মনদের ডেকে নিজে খাইয়েছিলেন। ভবানীপুরে উপনির্বাচনের আগেও যজ্ঞ করলেন তিনি।

এবার যজ্ঞ করলেন সতীপীঠ নলাটেশ্বরী মন্দির এবং তারাপীঠে। এলাহি আয়োজন করে সেই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিত সিংহ, নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিংহ এবং স্থানীয় তৃণমূলকর্মীরা। নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস নেত্রীর নামে হোম যজ্ঞ করেছেন তিনি। সাংবাদিকদের তিনি বলেছেন মা নলাটেশ্বরীকে যা বলার বলেছি। ১ লক্ষের বেশি ভোটে দিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ ভবানীপুরে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভবানীপুর থেকেই শুরু ভারতবর্ষ। বি-তে ভবানীপুর , বি-তে ভারত। এক কথায় ভবানীপুর উপনির্বাচনের প্রচার মঞ্চ থেকে দেশ জয়ের বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন ঠিক মত ভোট হলে ৩০টির বেশি আসন বিজেপি পেত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+