১ জুলাই থেকে সারা দেশে বাড়তে চলেছে 'আমূল' দুধের দাম
আরও দামী হল দুধ। প্রসঙ্গত, আমূল ব্র্যান্ডের বিজ্ঞাপনে বলা হয়ে থাকে 'আমূল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া'। এবার এই 'টেস্ট অফ ইন্ডিয়া'র ট্যাগ লাইন ধরে রাখা সংস্থার দুধের দাম বেড়ে যাচ্ছে। এদিন একথা ঘোষণা করে আমূল।

বাড়ছে আমূল দুধের দাম!
এবাল লিটার প্রতি ২ টাকা করে বেড়ে যাচ্ছে আমূল দুধের দাম। দেশের সমস্ত শহরেই লিটার প্রতি দুধের দাম বাড়াচ্ছে সংস্থা। প্রসঙ্গত, দেশ ইতিমধ্যেই জ্বালানির দাম বাড়ছে। সেই পরিস্থিতিতে পাল্লা দিয়ে বেশ কিছু জিনিসপত্রের দাম বাড়তে দেখা যাচ্ছে।

আমূল কেন বাড়াতে বাধ্য হল দাম?
মূলত, আমূল সংস্থা জানিয়েছে যেভাবে দ্রব্যমূল বৃদ্ধি পাচ্ছে তাতে তাদের 'ইনপুট কস্ট' বাড়ছে। তাতে দুধের দাম বাড়তে সুরু করেছে। ওদিকে আমূলের দুধের দাম লিটারে ২ টাকা বাড়লে মেক্সিমাম রিটল প্রাইসে ৪ শতাংশ বাড়ছে।

কোন প্যাকেটের কত দাম?
এদিকে, আমূলের দুধের আমূল গোল্ড ৫০০ এমএল প্যাক ২৯ টাকা হল, আমূল তারা এর ৫০০ এমএল প্যাক ২৩ টাকা হয়েছে। আমূল শক্তির এমএল প্যাক ২৬ টাকা হচ্ছে। প্রসঙ্গত, দেড় বছর বাদে আমূলের দুধের দাম বাড়ল।

'আমূল' কী জানিয়েছে?
আমূলের তরফে জানানো হয়েছে যেভাবে ইনপুট কস্ট, যানবাহানের খরচ খরচা বেড়েছে তাতে এই দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা। এছাড়াও যাঁরা দুধ উৎপাদন করেন তাঁদের উৎসাহ দানেও এই মূল্যবৃদ্ধি সাহায্য করবে বলে জানিয়েছে সংস্থা ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications