ফড়নবিশের বিদায় নিয়ে কাব্যিক টুইট স্ত্রী অম্রুতার
ফড়নবিশের বিদায় নিয়ে কাব্যিক টুইট স্ত্রী অম্রুতার
পাঁচ বছরেই থামতে হল ফড়নবীশকে। দ্বিতীয়বারে নাটকীয় পদত্যাগে বিজেপির যে মুখ পুড়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ফড়নবিশের এই পদত্যাগ যে খুব একটা সুখের হয়নি সেটা জানে রাজনৈতিক মহল। তাই ফড়নবিশের স্ত্রী অম্রুতার কাব্যিক টুইট কিছুটা হলেও কাটা ঘায়ে মলমের কাজ করেছে।

টুইটে অম্রুতা লিখেছেন আবার আমি ফিরে আসব, নতুন সুগন্ধ নিয়ে নতুন মরশুমে। উর্দুতে লেখা অমরুতার এই কাব্যিক টুইট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কবিতা লেখার পাশাপাশি অম্রুতা মহারাষ্ট্রের বাসিন্দাদের ধন্যবাদও জানিয়েছেন। গত পাঁচ বছরে যে ভালবাসা ফড়নবিশ সরকারের প্রতি মহারাষ্ট্রের মানুষ দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। অম্রুতা টুইটে লিখেছেন, ফের ফিরে আসব আমি। এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা।
দ্বিতীয় দফায় ৮০ ঘণ্টা স্থায়ী হয়েছিল ফড়নবিশের মুখ্যমন্ত্রিত্ব। রাতারাতি শপথ গ্রহনের পর সুপ্রিম কোর্টর নির্দেশ শুনেই গতকাল পদত্যাগ করেন তিনি। ভোটের আগে থেকেই শিবসেনার সঙ্গে বিবাদ চরমে উঠেছিল বিজেপি। কোনও রকমে জোট বেঁধে লড়াই চালালেও শেষ পর্যন্ত জোট টেকেনি। মন্ত্রিত্ব নিয়ে শিবসেনার সঙ্গে টানাপোড়েন শুরু হয়। শেষে এনসিপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার প্রস্তুতি শুরু করে শিবসেনা। সেই সমীকরণই এখন কার্ষকর হতে চলেছে।












Click it and Unblock the Notifications