অমৃতসরে করোনায় আক্রান্ত দুই, ভারতে মোট আক্রান্ত বেড়ে ৩৩

করোনা আতঙ্ক ক্রমেই জাঁকিয়ে বসছে গোটা দেশে। রাজস্থান, বেঙ্গালুরুর পর এই প্রাণঘাতী ভাইরাসের গ্রাসে এবার পাঞ্জাবের অমৃতসর।

অমৃতসরে করোনায় আক্রান্ত দুই, ভারতে মোট আক্রান্ত বেড়ে ৩৩


সূত্রের খবর, এদিন অমৃতসরে আরও দুজনের দেহে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা গেছে। এই দুজনও সাম্প্রতিককালে ইতালি থেকে ঘুরে এসেছেন বলে জানিয়েছেন অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট।

শরীরের এই রোগের একাধিক উপসর্গ দেখা দিলে প্রথমে তাদের রক্তের নমুনা সংগ্রহ করে দিল্লিতে পাঠানো হয়। সেখানে করোনার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর অর্প বিশদ তথ্য সংগ্রহের জন্য তাদের রক্তের নমুনা এখন পুনের জাতীয়জীব নিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ইতালি ঘুরে গত ৩রা মার্চ ভারতে প্রবেশের পরেই তাদের শরীরে এই ভাইরাসে আক্রন্ত হওয়ার নানা ধরনের উপসর্গ দেখা দিতে থাকে। তৎক্ষণাৎ তারা চিকিৎসকের পরামর্শ নেন। এদিকে সূত্রের খবর, সৌদি আরবে নতুন করে আরও ১৫ জন করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন। সে দেশে এই নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫-এ পৌছালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+