প্রয়োজনে ইতালিয় ভাষায় অনুবাদ করে দেব সিএএ-র, রাহুলকে খোঁচা অমিত শাহের
নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে এক ইঞ্চিও জমি ছাড়বে না বিজেপি। আজ যোধপুরের এক সভা থেকে স্পষ্ট একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে এক ইঞ্চিও জমি ছাড়বে না বিজেপি। আজ যোধপুরের এক সভা থেকে স্পষ্ট একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ যোধপুরে সিএএ-র সমর্থনে এক জনসভায় ভাষণ রাখার সময় অমিত শাহ বলেন, 'যদি আমাদের বিরুদ্ধে বাকি সব রাজনৈতিক দল একত্র হয়ে যায় তবুও আমরি সিএএ নিয়ে আমাদের সিদ্ধান্তে অনড় থাকব। বিরোধীরা যত খুশি তত মিথ্যাচার ছড়াতে পাড়ে। কিন্তু আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না।'

রাহুল গান্ধীকে আক্রমণ শাহের
পাশাপাশি রাহুল গান্ধীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অমিত শাহ আজ ফের একবার বলেন, 'রাহুল বাবা! আপনি কি আইনটা পড়েছেন। পড়ে থাকলে আমি আপনাকে ফের চ্যালেঞ্জ জানাচ্ছি যে যেকোনও স্থানে এসে আমার সঙ্গে এই বিষয়ে বিতর্ক করুন। আর যদি না পড়ে থাকেন, আমাকে বলুন আমি আপনাকে আইনটি ইতালীয় ভাষায় অনুবাদ করে দেব। আপনি তখন তা পড়ে নেবেন।'

'ভুল বোঝাচ্ছে বিরোধীরা'
দেশের আইন ব্যবস্থা নিয়ে ভুল বোঝানোর রাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটব্যাঙ্কের জন্য কংগ্রেস সিএএ-র বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ। এদিকে আজই পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সিএএ বিরোধী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের দূত বলে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সিএএ বিরোধী আন্দোলন বাড়বে বলেই হুঙ্কার দিয়েছেন মমতা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তাৎপর্যপূর্ণ
সেই একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সিএএ-নিয়ে এই হুঁঙ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সিএএ-র প্রচারে কোমর বেঁধে নেমেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে সিএএ-র সমর্থনে প্রচার। তারপরেই কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর এই বার্তা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications