Amit Shah: পিওকে ভারতেরই অংশ, রাজ্যসভায় চরম বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
রাজ্যসভায় পিওকে নিয়ে চরম বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছেন পিওকে ভারতেরই অংশ এবং কোনও ভাবেই ভারত থেকে এক ইঞ্চি জমি ছাড়বে না বিজেপি। দেশের জমির বিষয়ে বিন্দুমাত্র উদার নয় বিজেপি।
দেশের জমি এক ইঞ্চি কাউকে ছাড়তে রাজি নয় তাঁর সরকার। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঘোষণার পর গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়। বুধবার সুপ্রিম কোর্ট ৩৭০ ধারা বাতিল নিয়ে মামলার শুনানি ছিল। তাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মোদী সরকারের সিদ্ধান্ত সঠিক। গোটা দেশে একটা সংবিধানই থাকা উচিত। কাশ্মীরও ভারতেরই অংশ কাজেই সেখানে আলাদা সংবিধান হতে পারে না।

তারপরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর বিল নিয়ে আলোচনা হয়। সেই আলোচনায় অমিত শাহ পিওকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পিওকে ভারতের অংশ। এবং সেটা কেউ ভারতের থেকে ছিনিয়ে নিতে পারবে না। বিজেপি নিজের দেশের অধিকার রক্ষায় একটু বেশিই সচেতন। কেউ তাঁর দেশের জমি দখল করে রাখবে এতোটা উদার বিজেপি নয়।
দেশের এক ইঞ্চি জমি বিজেপি ছাড়তে নারাজ। এতো বড় হৃদয় বা মন বিজেপির নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অমিত শাহ। এমনকি পিওকে নিয়ে এই সংকটের জন্য নেহরুকেই দায়ী করেছেন অমিত শাহ। তিনি দাবি করেছেন েনহরুর ভুলের জন্যই আজ পিওকে নিয়ে এতো সমস্যা ভোগ করতে হচ্ছে গোটা দেশকে।












Click it and Unblock the Notifications