Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি নির্বাচনের আগে শেষ ‘সংকল্প পত্র’ প্রকাশ করে দিলেন অমিত শাহ, ‘আপ মুক্ত’ সরকারের দিলেন প্রতিশ্রুতি

প্রথম ও দ্বিতীয় অংশ প্রকাশ্যে আনার পর সবাই অপেক্ষায় ছিলেন যে বিজেপির তৃতীয় তথা চূড়ান্ত সংকল্প পত্র কবে প্রকাশিত করা হবে। আর আজ সেই তৃতীয় অংশ প্রকাশ করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কার্যত বিজেপির এই সংকল্প পত্রই নজর কেড়েছে মানুষের। 'বিকাশিত দিল্লি সংকল্প পত্র' প্রকাশের মাধ্যমে রাজ্যের উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের এই ইশতেহার প্রকাশ করে দিল্লির জন্য বিজেপির রোডম্যাপ তুলে ধরেন আজ এবং একই সাথে বর্তমান আপ সরকারকে তীব্র সমালোচনা করেন তিনি।

বিজেপির ইশতেহারের মূল বিষয়গুলি -

রাজধানীতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর জোর দিয়ে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি।
১,৭০০ টিরও বেশি অনুমোদিত কলোনি বৈধ করার পরিকল্পনা।
১,৩০০ সিল করা দোকান পুনরায় চালু করার প্রতিশ্রুতি।
পাকিস্তানি শরণার্থীদের তাদের বসবাসের জায়গায় মালিকানার অধিকার দেওয়া।
সরকারি স্কুল ও হাসপাতালের মান উন্নত করার প্রতিশ্রুতি।

এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যে সংকল্প পত্র প্রকাশ করা হয়েছিল, সেখানে নারী নিরাপত্তা, শিক্ষা এবং কর্মসংস্থানের উপরই জোর দেওয়া হয়েছিল। আর তৃতীয় পর্যায়ে শুধু এই বিষয়গুলি নয়, অমিত শাহ এই বিষয়গুলি তুলে আপকেও একহাত নেন।

অমিত শাহ কেজরিওয়াল সরকারের ওপর বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন। যেমন -

দিল্লি জল বোর্ড কেলেঙ্কারি
রেশন বিতরণ কেলেঙ্কারি
ডিটিসি (DTC) কেলেঙ্কারি
সিসিটিভি ইনস্টলেশন কেলেঙ্কারি
মেডিকেল টেস্ট কেলেঙ্কারি

এছাড়াও, আবগারি দুর্নীতি মামলা এবং আর্থিক তছরূপের মামলা তো রয়েইছে।

অন্যদিকে, দিল্লির ক্রমবর্ধমান দূষণ এবং আবর্জনার সমস্যা সমাধানে আপ সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। কেজরিওয়ালের যমুনা নদী পরিষ্কার করার প্রতিশ্রুতির বিষয়ও কেন্দ্রীয় মন্ত্রী তুলে ধরেছেন। তিনি বলেন, "দিল্লিবাসী এখনও সেই দিনের অপেক্ষায় রয়ে গেছে"।

শিক্ষা খাতে অবনতি এবং দিল্লির ভবিষ্যতের রূপরেখা এই দুই বিষয়কেও এদিন তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিই দিল্লির জন্য একটি উজ্জ্বল এবং স্বচ্ছ ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম। তাই দিল্লিবাসীরও উচিত গেরুয়া শিবিরের ওপরই ভরসা রাখা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+