অমিত শাহের ঔজ্জ্বল্যে ম্লান নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বাকিরা! সমীক্ষায় লাইমলাইট কাড়লেন 'চাণক্য'
অমিত শাহের ঔজ্জ্বল্যে ম্লান মোদী মন্ত্রিসভার বাকিরা! সমীক্ষায় লাইমলাইট কাড়লেন 'চাণক্য'
এই মুহূর্তে ভারতের জনগণ কী ভাবছেন! ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে এমন এক বক্তব্যকে সামনে রেখেই এগিয়েছে ইন্ডিয়া টুডে ও কার্ভি ইনসাইটের সমীক্ষা 'মুড অফ দ্য নেশন ২০২০'। আর সেখানেই প্রকাশ্যে এল অমিত শাহকে ঘিরে দেশবাসী কী ভাবছে? কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি থেকে শুরু করে সিএএ পরবর্তী জমানায় অমিত শাহ মোদী মন্ত্রিসভায় কততম স্থানে রয়েছেন জনপ্রিয়তার বিচারে দেখে নেওয়া যাক।

মোদী মন্ত্রিসভার সেরার সেরা মন্ত্রী কে?
'মুড অফ দ্যা নেশন ২০২০' এর সমীক্ষা অনুযায়ী সেরার সেরা হিসাবে উঠে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী মন্ত্রিসভায় সকলকে ছাপিয়ে 'মুড অফ দ্যা নেশন ২০২০' এর বিচারে তিনিই প্রথম। তাঁর সমর্থেন পড়েছে ৪২ শতাংশ ভোট।

অমিত শাহের পর কোন মন্ত্রী রয়েছে দ্বিতীয় স্থানে?
অমিত শাহের পর দ্বিতীয় স্থানে রয়েছেন নিতিন গড়করি। তাঁর সমর্থনে রয়েছে ৩৯ শতাংশের ভোট। ২৬ শতাংশ ভোট নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রয়েছেন তৃতীয়স্থানে। ২৪ শতাংশ ভোট পেয়ে পীযূষ গোয়েল রয়েছে পরবর্তী জায়গায়। স্মৃতি ইরানি, পেয়েছেন ২২ শতাংশ ভোট। এরপর রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, রামবিলাস পাসওয়ানরা।

কাশ্মীর প্রসঙ্গ, সিএএ ও অমিত শহ
৪২ শতাংশের সমর্থন পেয়ে অমিত শাহের সেরা 'মন্ত্রী' হওয়ার তকমা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষত, অগাস্ট ৫ তারিখে কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইন এসেছে অমিত শাহের হাত ধরে। সিএএ নিয়ে দেশজোড়া বিক্ষোভের পরও অমিত শাহের এই 'সেরা মন্ত্রী' হয়ে ওঠার ঘটনা রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠছে।












Click it and Unblock the Notifications