'অমিত শাহের লজ্জাবোধটুকু নেই', বাংলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা তোপ সৌগতর

'অমিত শাহের লজ্জাবোধটুকু নেই', বাংলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা তোপ সৌগতর

এক সর্বভারতীয় চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে শনিবার পশ্চিমবঙ্গের বিরুদ্ধে রাজনৈতিক শক্তিশেল ছাড়তে বিরত থাকেননি স্বরাষ্ট্রমন্ত্রী । তার পর বাংলার বুক থেকে অমিত শাহকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলরে বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়।

তমুল তোপ সৌগতর

তমুল তোপ সৌগতর

সৌগত বন্দ্যোপাধ্যায় অমিত শাহের শনিবারের বক্তব্যের প্রেক্ষিতে তুমুল ক্ষোভ উগড়ে দেন। পশ্চিমবঙ্গে হিংসা মাত্রা ছাড়িয়েছে বলে অমিত শাহ যে মন্তব্য করেছিলেন, তার জবাব দিয়ে সৌগত রায় বলেন, ' অমিত শাহের স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গ জেতা। এই স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।.. '

 বাংলায় বিজেপির হাল নিয়ে বক্তব্য

বাংলায় বিজেপির হাল নিয়ে বক্তব্য

সৌগত রায় দাবি করেন, লোকসভা ভোটে বাংলায় বিজেপির গ্রাফ যেভাবে উপরে যাচ্ছিল, তা বিজেপির নিজের ব্যর্থতা অনেকটা নামিয়ে দিয়েছে। সৌগত রায়ের দাবি, ' পরিযায়ী শ্রমিকদের কষ্টের জন্য অমিত শাহ দায়ী পুরোপুরী।'

দিল্লি হিংসা নিয়ে জোরালো তোপ

দিল্লি হিংসা নিয়ে জোরালো তোপ

সৌগত রায় দাবি করেন, দিল্লিতে 'অমিত শাহের লাকেন ডগা দিয়ে যে হিংসা হয়েছে , বিজেপি তাতে প্ররোচনা দিয়েছে।' সাংসদ সৌগত রায়ের দাবি '..আমি তো লোকসভায় বলেছিলাম শাহের পদত্যাগ করা উচিত। কিন্তু তাঁর সেই লজ্জাবোধ টুকু নেই। '

 মমতাকে শাহের আক্রমণ

মমতাকে শাহের আক্রমণ

এদিকে অমিত শাহ এক সাক্ষাৎকারে এর আগে বলেন, ' পশ্চিমবঙ্গ আর কেরলের রাজনীতি যেভাবে হিংসাত্মক হয়ে উঠেছে তা আর কোথাও নেই। যে রাজনৈতিক দল হিংসাকে সমর্থন করে তাঁদের ক্ষমতায় থাকা বিপজ্জনক দেশের গণতন্ত্রের জন্য।পশ্চিমবঙ্গে হিংসা রোজ বাড়ছে।'

শ্রমিক স্পেশ্যাল ট্রেন নিয়ে তোপ

শ্রমিক স্পেশ্যাল ট্রেন নিয়ে তোপ

পরিযায়ী শ্রমিকদের ট্রেনকে 'করোনা স্পেশ্যাল' বলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দেওয়ায় তার সমালোচনায় মুখর হন অমিত শাহ। যার পাল্টা তোপে সৌগত রায় দাবি করেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কথা বলেছেন। ' তাঁর দাবি, যেভাবে ট্রেনে ঘেঁষাঘেঁষি করে শ্রমিক দের নিয়ে আসা হচ্ছে, তাতে করোনার সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে। সৌগত রায় বলেন, 'অমিত শাহের বুদ্ধিতে সেটা ধরা পড়েনি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+