ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ অমিত শাহের

ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ অমিত শাহের

অনেকদিন পর রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানালেন অমিত শাহ। ঝাড়খণ্ডে নির্বাচনি প্রচারে গিয়ে সেই পুরনো সুরেই আক্রমণ শানালেন তিনি। গোটা দেশে এনআরসি চালুর কথা বলে অমিত শাহ অভিযোগ করেছেন, অনুপ্রবেশকারীদের নিয়ে একটু বেশিই উদ্বিগ্ন অমিত শাহ।

এনআরসি নিয়ে উদ্বেগ রাহুলের

এনআরসি নিয়ে উদ্বেগ রাহুলের

কয়েকদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনআরসি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন কেন মোদী সরকার এনআরসি চালু করতে চাইছেন সেটা তিনি বুঝতে পারছেন না। কেন তাঁদের দেশ থেকে বের করার চেষ্টা করছেন? তাঁরা কোথায় যাবেন এবং কী খাবেন?

রাহুলকে কটাক্ষ

রাহুলকে কটাক্ষ

রাহুলের এই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। রাহুলকে সরাসরি আক্রমণ করে অমিত শাহ বলেছেন অনুপ্রবেশকারীরা কি তাঁর তুতো ভাইবোন। ২০২৪ সালের আগে গোটা দেশে এনআরসি চালু করে অনুপ্রবেশকারীদের দেশ থেকে ছুঁড়ে েফলা হবে। গত ৫৫ বছর ধরে কংগ্রেস সরকার কী কাজ করেছে তার হিসেব চেয়েছেন অমিত শাহ।

এনআরসি জুজুতে ভোট চাইছে বিজেপি

এনআরসি জুজুতে ভোট চাইছে বিজেপি

গোটা দেশে এনআরসি চালু করার ভয় দেখিয়ে ভোট জয় করতে চাইছে বিজেপি। যেভাবে অসমে তাঁরা এনআরসি চালু করে সংখ্যালঘুদের ভোট আদায় করেছেন ঠিক সেভাবেই ঝাড়খণ্ডেও কাজ করতে চাইছেন তাঁরা। এমনই মনে করছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+