Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লুকিয়ে থাকা পাকিস্তানিদের খুঁজে বের করুন...সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে শাহ! বাংলার জন্য বিশেষ নির্দেশ

Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে শুরু করে দিয়েছে ভারত! ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে 'কূটনীতিক স্ট্রাইক' চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এমনকী সিন্ধু জলচুক্তি বাতিল করে ভাতে মারার বড় ছকও সাজিয়ে ফেলেছে। আর তাতেই ঘুম উড়েছে পাকিস্তান সরকারের। এখানেই শেষ নয়, সমস্ত পাক নাগরিককে অবিলম্বে দেশ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও ভারতের মধ্যেই পরিচয় লুকিয়ে ঘাঁটি বানিয়ে চুপ করে বসে থাকতে পারে পাকিস্তানিরা।

আর সেই আশঙ্কাতেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন অমিত শাহ। আজ শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বার্তা যায়। যেখানে উপস্থিত ছিলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে সমস্ত রাজ্যকে সহযোগিতা করার কথা বলা হয়েছে (Pahalgam Terror Attack)।

Amit shah

একই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যে কোনও পাকিস্তানি নাগরিক লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, কোনও পাকিস্তানি যদি লুকিয়ে থাকে তাঁকে যাতে দ্রুত ভারত থেকে বিদায় করা হয় সেই বার্তাও এদিন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেন অমিত শাহ। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং রাজস্থানকে এই বিষয়ে বিশেষ সতর্ক করা হয়েছে বলে দাবি। এই সমস্ত রাজ্যে কোনও পাকিস্তানি রয়েছে কিনা তা দ্রুত চিহ্নিত করতে হবে।

শুধু তাই নয়, দ্রুত সেই সমস্ত ব্যাক্তিদের ফেরত পাঠাতে হবে বলে জানানো হয়েছে। এমনকী এই বিষয়ে প্রতি মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রককে বার্তা দেওয়ার কথাও বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Take a Poll

Pahalgam Terror Attack: ১৭ রকমের ভিসা বাতিল হতে পারে

পহেলগাঁও\তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পরেই ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা দেশ। বদলা নেওয়ার দাবি উঠছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সন্ত্রাসবাদের কোমর বেধে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকী যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের খুঁজে ক|ঠিন শাস্তি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে কিছু যে একটা ঘটবে তা স্পষ্ট। এর মধ্যেই শোনা যাচ্ছে পাকিস্তানের উপর আরও চাপ বাড়িয়ে ১৭ রকমের ভিসা ভারত সরকার বাতিল করতে পারে। ইতিমধ্যে ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। এবার ১৭ টি ভিসা বাতিলের পথে হাঁটতে চলেছে সরকার। তাতে নিঃসন্দেহে পাকিস্তানের উপর আরও চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+