লাদাখ নিয়ে মস্কোর বৈঠক শেষ হতেই দিল্লিতে সেনা প্রধান, অজিত ডোভালদের নিয়ে মিটিং-এ রাজনাথ

লাদাখ পরিস্থিতি নিয়ে মস্কোর বৈঠক শেষ হতেই এবার দিল্লিতে তৎপরতা শুরু হয়েছে। লাদাখকে শান্ত করতে চিন ও ভারত দুই দেশই এক ৫ পয়েন্টের সমঝোতা সূত্রে এসেছে। সেখানে ডিসএনগেজমেন্ট সম্পর্কে কথা উঠতেই দিল্লিতে জরুরি বৈঠকে রাজনাথ।

রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে কারা?

রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে কারা?

ভারতের সেনার তিন প্রধান , সহ সিডিএস বিপিন রাওয়াত ও ভারতের তাবড় কূটনীতিবিদ তথা জাতীয় উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে বৈঠকে বসেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রীর এই বৈঠক লাদাখ পরিস্থিতি নিয়ে বিশেষ গুরুত্ব পেতে শুরু করেছে। মস্কোয় ভারত-চিন বৈঠকের পর দিল্লির এই বৈঠকের দিকে নজর রেখেছে বেজিংও।

 মস্কোর বৈঠক

মস্কোর বৈঠক

মস্কোর বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বেশ কয়েকটি বিষয়ে সমঝোতার রাস্তায় এসেছেন। দুই দেশ এই বিষয়টিতেও সহমত প্রকাশ করেছে যে লালফৌজের সঙ্গে লাদাখে ভারতীয় সেনাকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। পাশপাাশি, দুই দেশ জানিয়েছে, বর্তমানে সীমান্তে এখন যা পরিস্থিতি তাতে কোনও দেশেরই মঙ্গল হচ্ছে না। ফলে দুই দেশেরই উচিত আলোচনার রাস্তা খোলা রাখা, ও আলোচনা চালিয়ে যাওয়া। এর সঙ্গে ভারত জানিয়ে দিয়েছে যে, সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার জায়গা থেকে সরে আসবে না দিল্লি।

 লাদাখের ময়দানের পরিস্থিতি

লাদাখের ময়দানের পরিস্থিতি

এদিকে, দিল্লি থেকে দূরে লাদাখে সেনা মোতায়েন ঘিরে উদ্বেগ থেকেই যাচ্ছে। লাদাখের উঁচু চূড়া গুলি দখল করাই একমাত্র পাখির চোখ এখন চিনের কাছে। আর চিনের এই আগ্রাসন ঠেকাতে ওই একই লক্ষ্যে রয়েছে ভারতীয় সেনা। ফিঙ্গার ফোরে যেখানে চিন ২০০০ সেনা মোতায়েন করেছে নতুন করে, সেখানে ফিঙ্গার থ্রিতে হুবহু একই অবস্থানে ভারত বুঝিয়ে দিয়েছে, 'সূচাগ্র মেদিনী' তারা ছাড়তে রাজি নয়। ফলে ফিঙ্গার ফোর বনাম ফিঙ্গার থ্রিয়ের সংঘাত ক্রমেই পারদ চড়িয়েছে লাদাখে।

সেনা পর্যায়ের বৈঠক চলবে

সেনা পর্যায়ের বৈঠক চলবে

এদিকে, লাদাখ পরিস্থিতি নিয়ে মস্কো বৈঠকে ঠিক হয় যে , সেনা পর্যায়ের বৈঠক যেভাবে লাদাখে হচ্ছে, তা চলতে থাকবে। এককালে চিনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন এস জয়শঙ্কর। তাঁর সঙ্গে চিনের বর্তমান বিদেশমন্ত্রী ওয়াং ইর পরিচিতিও রয়েছে। আর সেই প্রেক্ষাপট থেকে জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন বন্দুকের নলে কোনও দিনই সুসম্পর্ক গড়ে উঠতে পারেনা দুটি পক্ষের। ফলে সমঝোতার রাস্তাতে আসতেই হবে। এরপরই চিনের বিদেশমন্ত্রী বলেন, চিন ভারত দুই প্রতিবেশী দেশ হিসাবে বিবাদ বা মতপার্থক্য আসতেই পারে, তবে তা সরিয়ে রেখে এগিয়ে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+