অ্যামাজনে বিক্রি হচ্ছে 'ইভিএম এর মতো' মেশিন, ঘটনা ঘিরে চাঞ্চল্য
দিল্লি বিধানসভায় ইভিএম এর মতো মেশিন দিয়ে ইভিএম-এ কারচুপি করার ডেমো দেখিয়ে বিতর্কের মুখে পড়েছে আম আদমি পার্টি।
দিল্লি বিধানসভায় ইভিএম এর মতো মেশিন দিয়ে ইভিএম-এ কারচুপি করার ডেমো দেখিয়ে বিতর্কের মুখে পড়েছে আম আদমি পার্টি। আর সেই বিতর্কে ঝড় থামতে না থামতেই , বাজারে এল 'ইভিএম এর মতো' কিট। পাওয়া যাচ্ছে অনলাইন বিক্রেতা সংস্থা অ্যামাজনে।
অ্যামাজনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মতো নমুনা যন্ত্র বানানোর কিট পাওয়া যাচ্ছে। সংস্থার তরফে , এই কিটের মধ্যে , যন্ত্রটিকে বানাবার যাবতীয় উপকরণ পাওয়া যাচ্ছে বলে খবর।

অনলাইন বিক্রেতা সংস্থা অ্যামাজনে এই মেশিনটি ১৭০০ টাকায় মিলছে। কিছু ক্ষেত্রে এই মেশিনের দাম ১২০০ টাকাও দেখাচ্ছে। জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে এই ধরনের ইভিএম কিট অ্যামাজন ডট কমে পাওয়া যাচ্ছে।












Click it and Unblock the Notifications