সাংসদের শপথ নিতে এলাহাবাদ হাইকোর্ট প্যারোলে মুক্তি দিল এক ধর্ষককে

সাংসদের শপথ নিতে এলাহাবাদ হাইকোর্ট প্যারোলে মুক্তি দিল এক ধর্ষককে

সাংসদও বটে আবার ধর্ষকও। এমনই পরিচয় অতুল রাইয়ের। যিনি গত বছর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মাউয়ের ঘোষি সংসদীয় কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট তাঁর দু’‌দিনের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে। কারণ তিনি সাংসদ হিসাবে দিল্লিতে শপথ নিতে যাবেন।

সাংসদের শপথ নিতে এলাহাবাদ হাইকোর্ট প্যারোলে মুক্তি দিল এক ধর্ষককে


ধর্ষণের মামলায় অতুল রাই জেলে ছিলেন বলে তিনি সাংসদ হিসাবে শপথ নিতে পারেননি। কারণ তাঁর জামিনের আবেদন আগেই হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়। দু’‌দিনের প্যারোলে মুক্তির অনুমতি দিয়ে বিচারপতি রমেশ সিনহা নির্দেশ দেন যে রাই ২৯ জানুয়ারি পুলিশি হেফাজতে দিল্লি যাবেন এবং ৩১ জানুয়ারি পুলিশি হেফাজতেই রাই আবার জেলে ফিরে আসবেন। তবে শপথ নেওয়ার পর।

রাইয়ের পক্ষে উপস্থিত আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে ধর্ষণের অভিযোগে কারাগারে থাকায় আবেদনকারী লোকসভা ভোটে নির্বাচিত হওয়ার পরে শপথ নিতে পারেননি। সাংসদের প্রথম জামিনের আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর তিনি দ্বিতীয়বার জামিনের জন্য আবেদন করেন। গত বছর ১ মে তাঁর বিরুদ্ধে বারাণসীর লঙ্কা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। এরপরই তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+