মদ অনলাইনে পাওয়ার সুবিধা দিয়ে আবগারী দফতরের নয়া নীতি! আসছে কোন নিয়ম

মদ অনলাইনে পাওয়ার সুবিধা দিয়ে আবগারী দফতরের নয়া নীতি! আসছে কোন নিয়ম

২০২০-২১ সালে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। সেখানে রাজ্যসরকারের আবগারী আইনের নতুন নিয়ম অনুযায়ী, ২,৫৪৪ ট মদের দোকান থেকে মদ গোটা রাজ্যে অনলাইনের মাধ্যমেই পৌঁছে যাবে।

মদ অনলাইনে পাওয়ার সুবিধা দিয়ে আবগারী দফতরের নয়া নীতি! আসছে কোন নিয়ম

মধ্যপ্রদেশ সরকারের রাজস্ব বাড়াতে ১,০৬১ টি বিদেশী মদের দোকান ও ২,৫৪৪ টি দেশী মদের দোকান থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে মদ। ২০২০ থেকে ২১ সালের অর্থবর্ষের জন্য এমন পদক্ষেপ নিচ্ছে সেরাজ্যের আবগারী দফতর। মদ ব্যবসার উপর নিয়ন্ত্রণ রাখতেই এমন ব্যবস্থা সরকার নিতে চলেছে বলে জাানা গিয়েছে।

এছাড়াও প্রতিটি মদের বোতেলে যাতে বার কোড থাকে, তা নিয়েও বেশ কিছু কড়াকড়ি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এই ধরনের দোকানগুলির দুটি ভাগে বিভক্ত করে ৪ টি শহরে নতুন করে মদের দোকান খোলা হবে। একটি পর্যায়ে দেশী মদ ও অন্যটিতে বিদেশী মদ বিক্রি হবে। ইন্দোর, গোয়ালিয়ার, ভোপাল ও জব্বলপুরে মদের এই বিশেষ বিভাজিত দোকানগুলি থাকবে। রাজ্যের বাকি জায়গাগুলিতে দোকান খোলার জন্য নিলাম আয়োজিত হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+