আইএসের কায়দায় ভারতে জঙ্গি হামলা চালানোর ডাক আল কায়েদার
নয়াদিল্লি, ৪ জুলাই : ভারতে 'আত্মঘাতী' জঙ্গি হামলার ডাক দিল আল কায়েদা। ইউরোপে যে কায়দায় জঙ্গিদের দিয়ে নানা জায়গায় হামলা চালানো হয়েছে, ঠিক একইভাবে ভারতে হামলার ডাক দিয়েছে এই জঙ্গি সংগঠন। [কী দেখে ৯/১১ মার্কিন হামলার ছক মাথায় আসে বিন লাদেনের?]
ভারতে আল কায়েদার শাখার নাম 'আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট' (IQIS)। এর প্রধানের নাম আসিম উমর। এই জঙ্গি নেতাই ভারতীয় মুসলিমদের এগিয়ে এসে হামলা চালানোর কথা বলেছে। ['গরু খোঁজা' খুঁজেও 'আত্মঘাতী' জঙ্গির সন্ধান পায়নি 'ইন্ডিয়ান মুজাহিদিন']

মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী সারা বিশ্বের সন্ত্রাসবাদী কার্যকলাপের উপরে নজর রাখে। তাদের তরফে এই খবর জানানো হয়েছে। এবার আল কায়েদাও হামলা চালাতে তৈরি ভারতের উপরে।
একজন বা দু'জন জঙ্গিকে দিয়ে নানা জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানোর কায়দা মূলত আইএসআইএস জঙ্গিদের। সারা বিশ্বের নানা জায়গায় এভাবেই জঙ্গি হানা চালিয়েছে আইএস সন্ত্রাসবাদীরা। এবার সেই পথে হেঁটে ভারতে হামলার ছক কষছে আল কায়েদাও।
এবার সেই ছককে সঙ্গী করেই ভারতের কট্টরপন্থী মনস্কদের দিয়ে হামলা চালাতে চাইছে আল কায়েদা। এই জঙ্গি দলের প্রধান আয়মান আল-জাওয়াহিরি আল কায়েদার ভারতীয় শাখা খোলে প্রায় দু'বছর আগে। তখন থেকেই আসিম উমরই ভারতীয় শাখার প্রধান হয়ে রয়েছে।
গত বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে 'আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট'-কে নিষিদ্ধ করা হয় ও জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করা হয়। এর পাশাপাশি আসিম উমরকেও সন্ত্রাসবাদী তালিকায় ঢোকানো হয়।
সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, এই আসিম উমর একসময়ে উত্তরপ্রদেশের সম্বলের বাসিন্দা ছিল। তখন তার নাম ছিল সানাউল হক। নব্বইয়ের দশকের শেষের দিকে সে পাকিস্তানে পাড়ি দেয়।












Click it and Unblock the Notifications