প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে প্রথম টুইট অজিত পাওয়ারের

কাকার পিঠে ছুরি মেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন অজিত পাওয়ার। টুইটে অজিত মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।

কাকার পিঠে ছুরি মেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন অজিত পাওয়ার। টুইটে অজিত মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। মোদীকে স্থায়ী সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন অজিত পাওয়ার। এবং মহারাষ্ট্রের মানুষের জন্য কাজ করবে সরকার। এমনই প্রতিশ্রুতি গিয়েছেন অজিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে প্রথম টুইট অজিত পাওয়ারের

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ধন্যবাদ জানিয়ে শান্ত হননি। এক গুচ্ছ বিজেপি নেতাকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তাঁদের নাম উল্লেখ করেছেন অজিত পাওয়ার। তাঁদের মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামনরা। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অজিত পাওয়ার।

শনিবার সকালে অনেকটা চমকে দেওয়ার মতোই পট পরিবর্তন হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ এবং তার থেকেও বেশি চমকে দেওয়ার মতো ঘটনা উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন অজিত পাওয়ার। অথচ কয়েকদিন আগে পর্যন্ত তিনি শিবসেনার সঙ্গে এনসিপির জোট নিয়ে একাধিক ইতিবাচক কথা বলেছিলেন।

সূত্রের খবর ইডির তদন্তের হাত থেকে বাঁচতেই অজিত পাওয়ারের এই শিবির বদল। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগেই শরদ পাওয়ার, অজিত পাওয়ার সহ প্রায় ৭০ জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছিল ইডি। তার জেরেই অজিত পাওয়ারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+