সানফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু, ১৬ হাজার পথ অতিক্রম করে স্বপ্নের উড়ানের নেতৃত্বে চার মহিলা
সানফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু, ১৬ হাজার পথ অতিক্রম করে স্বপ্নের উড়ানের নেতৃত্বে চার মহিলা
মাটি থেকে আকাশ, সর্বত্রই জয় জয়কার মহিলাদের। ভারতীয় নারীরা আর কোনও অংশেই পিছিয়ে নেই। সমাজের সব ক্ষেত্রেই তাঁদের কীর্তি বিদ্যমান। এবার দেশেরই সেই মহিলা বাহিনী দারুণ এক সফলতার কাজ করলেন। যা নিয়ে গোটা দেশবাসী গর্ব করছেন। এয়ার ইন্ডিয়ার চারজন মহিলা পাইলট সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু প্রায় ১৬০০০ কিমি আকাশ পথ পেরিয়ে সোমবার সকালে অবতরণ করে। এটাই এয়ার ইন্ডিয়া বিমানের সবচেয়ে দীর্ঘতম রাস্তা। যেখানে উত্তর মেরুর ওপর দিয়ে বিমান নিয়ে আসতে হয়।

চার মহিলার ক্রু ভারতের সবচেয়ে দীর্ঘতম রুট অতিক্রম করে সোমবার সকালে কেমপেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইতিহাস রচনা করলেন। এই সফরের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন জোয়া আগরওয়াল। জোয়া বলেন, 'আজকে আমরা উত্তর মেরুর ওপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে এসে শুধু বিশ্বের দরবারে ইতিহাস গড়লাম তাই নয়, যে সমস্ত মহিলারা সফলভাবে এটি করেছেন তাঁদেরও গর্ববোধ করিয়েছি। আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত এর অংশ হতে পেরে। এই রুটের জন্য আমরা ১০টন জ্বালানি তেল বাঁচাতে পেরেছি।’
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে মহিলা পাইলটদের অভিনন্দন জানিয়ে টুইটে বলেছেন, 'এভাবেই এগিয়ে চলো মেয়েরা! পেশাগত, শিক্ষিত এবং আত্মবিশ্বাসের সঙ্গে মহিলা চালিত ককপিট ক্রু সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরুতে বিমান উড়িয়ে নিয়ে এসেছেন উত্তর মেরু পেরিয়ে। আমাদের নারী শক্তি ইতিহাসে প্রথমবার এটা অর্জন করলেন।’ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে এটাই বা ভারতের কোনও অন্য বিমান সংস্থা দ্বারা পরিচালিত এটি বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক বিমান সফর হবে। এই পথ পাড়ি দিতে ১৭ ঘণ্টা সময় লেগেছে তাঁদের।












Click it and Unblock the Notifications