পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের উপর অভিযানের হুঁশিয়ারি বায়ুসেনা প্রধানের! ইসলামাবাদকে কোন বার্তা?

প্রয়োজনে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ও লঞ্চপ্যাড ধ্বংস করতে সর্বদাই তৈরি ভারতীয় বায়ুসেনা। 'আমাদের দেশে কোনও জঙ্গি হামলা হলেই পাকিস্তানকে আরও বেশি চিন্তায় পড়তে হবে। তাদের চিন্তামুক্ত হতে হলে ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করতে হবে।' হান্দওয়ারা এনকাউন্টারের পর পাকিস্তানের ভয় পাওযার কোনও কারণ আছে কি না তা জীজ্ঞাসা করা হলে এভাবেই হুঁশিয়ারি দেন বায়ুসেনা প্রদান আরকেএস ভাদৌরিয়া।

২৪ ঘণ্টাই সন্ত্রাস রোধে কাজ করবে ভারতীয় বায়ুসেনা

২৪ ঘণ্টাই সন্ত্রাস রোধে কাজ করবে ভারতীয় বায়ুসেনা

এদিন বায়ুসেনা প্রধান আরও বলেন, 'পরিস্থিতি যদি তেমন হয় তাহলে ২৪ ঘণ্টাই সন্ত্রাস রোধে কাজ করবে ভারতীয় বায়ুসেনা। যতবার আমাদের মাটিতে সন্ত্রাসের থাবা পড়বে ততবারই প্রতিবেশী দেশ পাকিস্তান ভয়ে কুঁকড়ে যাবে। পাকিস্তানকে ভয় পেতেই হবে। পাকিস্তানকে এই দুশ্চিন্তা থেকে বাঁচতে হলে ভারতের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।'

হান্দওয়ারায় জঙ্গি হামলা

হান্দওয়ারায় জঙ্গি হামলা

সাম্প্রতিক কালে উপত্যকার হান্দওয়ারায় জঙ্গির গুলির লড়াইয়ে পাঁচ সেনাকর্মী শহিদ হয়েছেন। দুই জঙ্গি নিকেশ হয়েছে। এরপর থেকে ভয়ে কাঁটা পাকিস্তান। গত ৪ তারিখের এই হামলায় শহিদ চারজনের তিনজনই সিআরপিএফ জওয়ান। এই হামলায় ২ জন সেনাকর্মী, একজন কর্ণেল ও একজন মেজর শহিদ হন।

পাকিস্তানের বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

পাকিস্তানের বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

ঘটনাটি ঘটেছিল গত ২ মে। পর পর দুই লড়াইয়ে চার সেনাকর্মীর শহিদ হওয়ার পর থেকে উপত্যকায় জঙ্গিদের হামলার মুখে রয়েছে ভারতীয় সেনা। পাল্টা জবাবে জঙ্গিদেরও খতম করছে সেনা। জঙ্গি হামলার পাশাপাশি সীমান্ত পার থেকে পাকিস্তানের বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনও জারি রয়েছে।

সৈয়দ সালাহুদ্দিনের একটি ভিডিও প্রকাশ্যে আসে

সৈয়দ সালাহুদ্দিনের একটি ভিডিও প্রকাশ্যে আসে

এরই মধ্যে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহুদ্দিনের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহে হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকু ও তার সহযোগী সেনার গুলিতে নিকেশ হওয়ার পরেই রীতিমতো তিতিবিরক্ত হয়েই প্রকাশ্যে আসে সালাহুদ্দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+