'চুড়ি পরে বসে নেই, শান্তি রাখতে পারলে, শান্তি কাড়তেও জানি', ফের বিতর্কে মিম নেতা

ওয়ারিস পাঠানের পর এবার এআইএমআইএম-এর আরও এক নেতা ফের বিতর্কে। আর তার জেরেই এবার দিল্লির হিংসাকে কেন্দ্র করে ফের দানা বাঁধতে শুরু করেছে নয়া বিতর্ক। মালেগাঁওতে একটি সভামঞ্চে এমন একটি বিতর্কিত বক্তব্য রেখেছেন এআইএমআইএম নেতা মুফতি মহম্মদ ইসমাইল।

মুফতি মহম্মদ ইসমাইল

'শহরে একটা গুলি চালনার ঘটনা ঘটেছে। কেন একটিও এফআইআর রেজিস্টার করা হল না? এটা যদি আমাদের কাছে আসে, তাহলে ডিপার্টমেন্ট (পুলিশ) এর এটা জেনে রাখা দরকার যে আমরা যদি শান্তি বজায় রাখতে পারি, তাহলে শান্তি কেড়ে নিতেও পারি। আমরা চুড়ি পরে বসে নেই। ' এমনই বক্তব্য মালেগাঁওতে রেখেছেন মহম্মদ ইসমাইল।

মালেগাঁওতে বিতর্কিত মন্তব্য

এআইএমআইএম এর নেতা ফের একবার বিতর্কে। নিজের বক্তব্যকে আরও টেনে তিনি বলেন, ' আমি এটা বলেছি আমার শহরের প্রেক্ষিতে। এটা কোনও মতেই মহারাষ্ট্র বা ভারতের সঙ্গে সম্পর্কিত নয়। ...' এরপর তিনি বলেন, ' যে গুলিচালনার ঘটনার কেন্দ্রে আমরা (এআইএমআইএম নেতা রিজওয়ান খানের বাড়ি) রয়েছি, তার প্রেক্ষিতে বলতে পারি, আমরা (পুলিশ) ডিপার্টমেন্টকে সাহায্য করতে পারি শান্তি বজায় রাখতে, আর যদি তা বন্ধ করি তাহলে শান্তি বিঘ্নিত হবে।'

 বিতর্কের সূত্রপাত ওয়ারিসের বক্তব্য থেকে

বিতর্কের সূত্রপাত ওয়ারিসের বক্তব্য থেকে

এর আগে এআইএমআইএম এর নেতা ওয়ারিস পাঠান বলেছিলেন, ' আমরা আমাদের মহিলাদের সামনে এনেছি। আমি বলতে চাই, আমাদের শুধুমাত্র সিংহীরা সামনে এসেছেন। তাতেই এঁদের ঘাম ঝরেছে। তাহলে বুঝতেই পারছেন যে আমরা যদি সকলে চলে আসি তাহলে কী হতে পারে।'

পরবর্তী কালে ওয়ারিস পাঠান কী বলেছে?

পরবর্তী কালে ওয়ারিস পাঠান কী বলেছে?

এর আগে, ' আমার বক্তব্যকে দুমড়ে মুচড়ে সামনে আনা হয়েছে, যাতে আমাকে ও আমার পার্টিকে অপমান করা যায়। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।' এমন বক্তব্য পেশ করে বিতর্ক ছাড়িয়ে বেরিয়ে যেতে চান ওয়ারিস ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+