সাত মাসের ব্যবধানেই বড় ধাক্কা খেল বিজেপি! ঝাড়খণ্ডে তকমা হারাল বৃহত্তম দলেরও

সাত মাসেই পুরোপুরি ঘুরে গেল ছবিটা। সাত মাসে লোকসভা ভোটে এই ঝাড়খণ্ড থেকে ১৪টির মধ্যে ১২টিতে জয়ী হয়েছিল বিজেপি। আর এখন বিধানসভা ভোটে ক্ষমতাসীন বিজেপি গোহারা হল কংগ্রেস জোটের কাছে।

সাত মাসেই পুরোপুরি ঘুরে গেল ছবিটা। সাত মাসে লোকসভা ভোটে এই ঝাড়খণ্ড থেকে ১৪টির মধ্যে ১২টিতে জয়ী হয়েছিল বিজেপি। আর এখন বিধানসভা ভোটে ক্ষমতাসীন বিজেপি গোহারা হল কংগ্রেস জোটের কাছে। এবার ধাক্কাটা বেশ জোরই ছিল। বিজেপি হারার সঙ্গে সঙ্গে বিরোধী দলের তকমাও খোয়ালও।

সাত মাসের ব্যবধানেই ঝাড়খণ্ডে বড় ধাক্কা খেল বিজেপি

শেষপর্যন্ত বিজেপি ২৫টি আসনে জিততে সমর্থ হয়েছে ৮১ আসনের বিধানসভায়। আর ৪৭টি আসনে জিতে ক্ষমতা দখল করে নিয়েছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম ৩০টি আসনে জয়ী হয়েছে। তাদের জোট শরিক কংগ্রেস জিতেছে ১৬টি আসনে। অপর শরিক দল আরজেডি জয়ী হয়েছে একটি আসনে।

বিজেপি গত বিধানসভায় ৫৭টি আসনে জয়ী হয়েছিল। কংগ্রেস জোট পেয়েছিল মাত্র ১৮টি আসন। এবার কংগ্রেস জোট বিজেপিকে মাত দিয়ে ৪৭টি আসনে জয়ী হল। তার মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম ৩০টি আসনে জিতে বৃহত্তম দল হল। কারণ বিজেপি থেমে গিয়েছিল ২৫টিতে।

এনআরসি ও সিএএ বিল নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন বিজেপির বিরুদ্ধে এই ফল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিরোধীরা তো প্রচারে ঝাঁঝ বাড়িয়ে বলতে শুরু করে দিয়েছে, বিজেপি মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চেয়েছিল, ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+