মোদীর মুখের ওপরে জবাব দিয়ে আইপিএস পদ ছাড়লেন অলোক বর্মা
২৪ ঘণ্টার মধ্যেই আইপিএস পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রের বিরুদ্ধে নিজের মতো করে প্রতিবাদ করলেন অলোক বর্মা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেয় অলোক বর্মাকে। পাঠিয়ে দেওয়া হল ডিজি পদে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আইপিএস পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রের বিরুদ্ধে নিজের মতো করে প্রতিবাদ করলেন অলোক বর্মা।

এদিন আইপিএস থেকে পদত্যাগ করেছেন অলোক বর্মা। তার আগে সকালে দমকল, হোমগার্ডের ডিজি পদে কাজ করতে অস্বীকার করেন।
দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার অলোক বর্মাকে হাই পাওয়ার কমিটি ছেঁটে ফেলে। তারপরই বর্মা নিজের মতামত জানিয়ে বলেন, সিবিআই এর মতো তদন্তকারী সংস্থার স্বাধীনতাকে রক্ষা করা উচিত। বাইরের কোনও প্রভাব ব্যতিরেকে এর কাজ করা উচিত। এই সংস্থার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছিল। আমি তা বাঁচানোর চেষ্টা করেছি। তাঁকে বদলির নির্দেশকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন অলোক বর্মা।
১৯৭৯ সালের ব্যাচের আইপিএস অফিসার অলোক বর্মাকে দমকলের ডিজি পদে বদলি করে দেওয়া হয়। একইসঙ্গে তাঁর হাতে সিভিল ডিফেন্স ও হোম গার্ডের দফতরও দেওয়া হয়। তবে এর কোনওটাতেই তিনি যোগ না দিয়ে আইপিএস পদ থেকেই সরে দাঁড়িয়েছেন।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications