পেঁয়াজে হল না, এবার টম্যাটোর দাম কাঁদিয়ে ছাড়ছে আমজনতাকে

ছিল পেঁয়াজ, এবার দোসর হল টোম্যাটো। পেঁয়াজের ঝাঁজে এমনিই সাধারণ নাগরিকের পকেট ফুটো হওয়ার জোগাড়। তার ওপরে লাফিয়ে বাড়ছে টম্যাটোর দাম।

ছিল পেঁয়াজ, এবার দোসর হল টোম্যাটো। পেঁয়াজের দাম বাড়ায় এমনিই সাধারণ নাগরিকের পকেট ফুটো হওয়ার জোগাড়। তার ওপরে লাফিয়ে বাড়ছে টম্যাটোর দাম। জানা গিয়েছে, দিল্লিতে টম্যাটোর দাম সত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে। উৎসবের মুখে তাই আমজনতার কপালে ভাঁজ পড়া স্বাভাবিক।

পেঁয়াজে হল না, এবার টম্যাটোর দাম কাঁদিয়ে ছাড়ছে আমজনতাকে

অতিবৃষ্টির কারণে মহারাষ্ট্র, কর্ণাটক ও উত্তরের রাজ্যগুলিতে সবজিতে দাম অনেকটা বেড়ে গিয়েছে। পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। টম্যাটোর দাম এতদিন আয়ত্তের মধ্যেই ছিল। তবে গত কয়েকদিন ধরেই আচমকা বেড়ে গিয়েছে টম্যাটোর দাম। এবং আগামী কয়েক দিনে আরও বাড়তে চলেছে বলে খবর।

দিল্লিতে প্রতি কেজি টম্যাটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কিলো দরে। যা কয়েকদিন আগেও ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। একলাফে তা প্রায় দ্বিগুণ হতে চলেছে।

সবজি বিক্রেতাদের সংগঠন জানিয়েছে, বৃষ্টির কারণে প্রচুর টম্যাটো নষ্ট হয়ে গিয়েছে। বন্যার কারণে অনেক ট্রাক সময়মতো আসতে পারছে না। ফলে আগে যেখানে দিনে গড়ে ৪০টি করে ট্রাক আসত, এখন তা কমে ২০-র নিচে নেমে গিয়েছে। এর মধ্যে উৎসবের মরসুমে স্বাভাবিকভাবেই চাহিদা বাড়বে। অন্যদিকে যোগান কম রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দাম আরও কিছুটা বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+