বিমান পরিষেবা চালু হবে কবে থেকে, ইঙ্গিত দিল ডিজিসিএ, যাত্রীদের মানতে হবে একাধিক নিয়ম
বিমান পরিষেবা চালু হবে কবে থেকে, ইঙ্গিত দিল ডিজিসিএ, যাত্রীদের মানতে হবে একাধিক নিয়ম
করোনা সংক্রমণের কারণে বন্ধ রয়েছে দেশের বিমান পরিষেবা। ১২ মে থেকে আংশিক ভাবে সচল হচ্ছে ট্রেন পরিষেবা। সেই পথে হেঁটেই বিমান পরিষেবাও সচল করার ইঙ্গিত দিয়েছে ডিজিসিএ। ১৭ মে-র পর থেকেই ধাপে ধাপে বিমান পরিষেবা চালু করার হতে পারে বলে ভাবনা চিন্তা চলছে বলে জানানো হয়েছে।

বিমান পরিষেবা নিয়ে সিদ্ধান্ত
বিমান পরিষেবা সচল করার কথা ভাবা হচ্ছে। ডিজিসিএ ইঙ্গিত দিয়েছে ১৭-মে-র পর ধাপে ধােপ চালু হতে দেশের বিমান পরিষেবা। তবে তার আগে মঙ্গলবার দফতরের আধিকারিকরা দেশের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলি পরিদর্শন করবেন। তারপরেই বিমান চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ডিজিসিএ।

খাবার মিলবে না বিমানে
ধাপে ধাপে বিমান পরিষেবা চালু করা হলে বেশ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। যাত্রীদের আরোগ্যসেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে। দু ঘণ্টার কম সময়ের বিমানের সফর করলে খাবার পাবেন না যাত্রীরা। এক্ষেত্রে দেশিয় বিমান চালুর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রিন জোন রয়েছে এমন এলাকার যাত্রীদের সফরের সুযোগ দেওয়া গবে।

চালু হচ্ছে বিমান পরিষেবা
আগামিকাল ১২ মে থেকে দেশে আংশিকভাবে চালু হচ্ছে ট্রেন পরিষেবা। নির্দিষ্ট কয়েকটি রুটে সীমিত সংখ্যক যাত্রীকে নিয়ে চালু হবে ট্রেন পরিষেবা। তার জন্য সোমবার বিকেল ৪টে থেকে অনলাইনে কাটা যাবে ট্রেনের টিকিট। একাধিক বিধিনিষেধ মেনে ট্রেনে সফর করতে হবে যাত্রীদের।

করোনা সংক্রমণের আশঙ্কা বন্ধ বিমান
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এই আশঙ্কায় দেশিয় এবং আন্তর্জাতিক বিমান পরিষবা বন্ধ করে দেওয়া হয়েছিল ২৪ মার্চ থেকে। তার পর থেকে একটিও বিমান ওড়েনি। বন্ধ রয়েছে দেশের সব বিমানবন্দরও। যার জেরে বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে বিমান সংস্থাগুলিকে।












Click it and Unblock the Notifications