অসম থেকে সম্পূর্ণ তুলে নেওয়া হবে AFSPA! লোকসভার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Himanta Biswa Sarma: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই আফস্পা (AFSPA) নিয়ে বড় বার্তা হিমন্ত বিশ্বশর্মার। AFSPA নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তর-পূর্ব রাজ্যের মানুষের একটা ক্ষোভ রয়েছে। সেখানে দাঁড়িয়ে বিতর্কিত এই আইন তুলে নেওয়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর মুখে।
আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানে তাঁর দাবি, অসম থেকে পুরোপুরি ভাবে AFSPA তুলে নেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আর তা ২০২৩ সালের শেষের মধ্যেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, অসমের পুলিশ ফোর্সকে প্রাক্তন সেনা আধিকারিকরাও ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করবে বলেও এদিন জানিয়েছেন তিনি।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপির কাছে যা বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় অসমের মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ সোমবার অসমের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর সেখানেই এই বিষয়ে কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, অশান্তি প্রবণ এলাকা ছাড়া গোটা অসম থেকেই AFSPA তুলে নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ৯টি জেলায় এবং একটি মহকুমায় ছিল। এরপর চলতি বছরের শুরুতেই আরও একটি জেলা থেকেই বিতর্কিত আইন তুলে নেওয়া হয়। বর্তমানে যদিও মাত্র আট জেলার মধ্যেই এই আইন বলবত রয়েছে। আর সেটিও এই বছরের শেষেই তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, নাগাল্যান্ডে বেশ কয়েজজন সাধারণ মানুষকে লক্ষ্য করে সেনাবাহিনী গুলি করে। তাতে একাধিক মানুষের মৃত্যু হয়। আর এই ঘটনার পরেই AFSPA তুলে নেওয়ার দাবি ওঠে। আর এই বিষয়ে সরকারের উপর ক্রমশ চাপ বাড়তে থাকে। এই অবস্থায় অসমের মুখ্যমন্ত্রী হমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠকও করেন।
We are aiming at withdrawing AFSPA completely from Assam by the end of 2023. We will also rope in ex-military personnel to train our police force: Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/1WXcXwUIss
— ANI (@ANI) May 22, 2023
সেখানে পুরো বিষয়টি দেখার জন্যে বিশেষ দায়িত্ব দেওয়া হয় অসমের মুখ্যমন্ত্রীর উপর। যদিও এরপরেই উত্তর-পূর্বের একটা অংশ থেকে বিতর্কিত আইন তুলে নেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, AFSPA ভারতীয় সেনাকে বিশেষ কিছু ক্ষমতায় দেয়। প্রয়োজনে যে কোনও জায়গা এবং কাউকে তল্লাশি করতে পারে সেনাবাহিনী।
আর এই আইনকে হাতিয়ার করে অনেক সময়ে ভারতীয় সেনার উপর একাধিক অভিযোগ আসে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications