আদানির হাত ধরেই বদলে যেতে চলেছে 'ভগবানের আপন দেশ'! ৩০,০০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা
কথায় আছে 'ভগবানের আপন দেশ' কেরল! পরিকাঠামো এবং অর্থনৈতিক ভাবে সে রাজ্যকে ঢেলে সাজাতে বড় ঘোষণা আদানির পোর্ট এবং SEZ Ltd-এর। সংস্থার ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে কেরলে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। বন্দরগুলির পরিকাঠামো, বিমানবন্দরগুলিকে ঢেলে সাজানো সহ পরিকাঠামো উন্নতিতে বিপুল এই বিনিয়োগ করা হবে বলে ঘোষণা আদানি গ্রুপের।
Kerala Global Summit 2025 শুরু হয়েছে। সেখানেই এহেন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 'ভগবানের আপন দেশ'কে নতুন ভাবে ঢেলে সাজানোর ক্ষেত্রে আদানি গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।

পণ্য পরিবহণে যুগান্তকারী পদক্ষেপ
Vizhinjam বন্দরকে ঢেলে সাজানো হবে। এই বন্দরের উন্নতিতে ২০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। জাহাজের মাধ্যমে পণ্য পরিবহণের ক্ষেত্রে এই বন্দর আগামদিনে হাব হিসাবে গড়ে তোলা হবে বলে ঘোষণা করা হয়েছে। এটি বিশ্বের ব্যস্ততম শিপিং লেন। ২৪,০০০ কন্টেনার ধরে এমন ভেসেল রেখে ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছে এই বন্দর।
এই প্রসঙ্গে আদানি পোর্ট এবং SEZ Ltd এর ম্যানেজিং ডিরেক্টর কারান আদানি বলেন, Vizhinjam বন্দরকে বিশ্বমানের গড়ে তোলাই হবে মূল লক্ষ্য। গড়ে তোলা হবে ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে। যা জলপথে পণ্য পরিবহণের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বলেও মন্তব্য করেছেন কারান আদানি। তাঁর কথায়, ইতিমধ্যেই ভিজিনজাম প্রকল্পে পাঁচ হাজার কোটি বিনিয়োগ করা হয়েছে। কেরলের সামদ্রিক অর্থনীতিকে আরও মজবুত করবে আদানি গভীর ভাবে কাজ করবে বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে।
এয়ার কানেকটিভিটি এবং লজিস্টিক নেটওয়ার্ককে মজবুত করা
শুধু বন্দর নয়, ত্রিভনদ্রম আন্তর্জাতিক বিমানবন্দরকেও (Trivandrum International Airport) ঢেলে সাজানোর কাজ করবে আদানি। আর তাই এই বিমানবন্দরের উন্নতিতে ৫৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা। এর ফলে যাত্রী ক্ষমতা ৪.৫ মিলিয়নের থেকে বেড়ে ১২ মিলিয়ন হয়ে যাবে। এই সম্প্রসারণের ফলে কেরালার সংযোগ, পর্যটন এবং বাণিজ্য সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এখানেই শেষ নয়, পরিকাঠামো উন্নতিতেও কাজ করবে আদানি। কোচিতে বিশ্বমানের লজিস্টিক এবং ই-কমার্স হাব এবং সিমেন্ট উত্পাদনের সেক্টরকে ঢেলে সাজানোর কথাও বলা হচ্ছে। যা কেরলের শিল্প সম্ভাবনাকে আরও মজবুত করবে বলেও আশা।
কেরলের শিল্প সম্ভাবনা এবং আদানি
ওই সম্মেলনে কেরলের শিল্প পরিস্থিতি এবং সম্ভাবনার কথা তুলে ধরেন কারান আদানি। বিশ্ব বাণিজ্যে কেরলের ভূমিকাও তুলে ধরেন, প্রাচীন মুজিরিস বন্দরের কথাও ওই সম্মেলনে উঠে আসে কারন আদানির বক্তব্যে। শুধু তাই নয়, তাঁর কথায়, ব্যবসা করা কিংবা স্টার্টআপের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে কেরল উন্নতি করেছে। উন্নয়নের ক্ষেত্রে কেরল মডেল হয়ে উঠেছে বলেও দাবি।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চেডির ( Oommen Chandy) ভুয়শী প্রশংসা করেন কারন আদানি। একই সঙ্গে Vizhinjam বন্দরের উন্নতির ক্ষেত্রে যেভাবে সাহায্য করেছে সে বিষয়টিও উল্লেখ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বিকাশ ভারতে'র উদ্যোগের কথাও তুলে ধরেন আদানি গ্রুপের এই কর্তা। তাঁর কথায়, উন্নত ভারত গড়ার ক্ষেত্রে আঞ্চলিক অর্থনীতিকে আরও মজবুত করাটা প্রয়োজন।
ব্যবসার ক্ষেত্রে উপযোগী
আগে বড় ব্যবসার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ছিল কেরলে। কিন্তু কেৱল গ্লোবাল বিজনেস সামিট রাজ্যের বাণিজ্য এর ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিয়েছে। কেরল সরকার বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার জন্য ও প্রশাসনিক জটিলতা কমানোর জন্য পদক্ষেপ করেছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উল্লেখ করেছেন, কোনও বিনিয়োগকারীর যাতে জটিলতার মুখে পড়তে না হয় তার জন্য বদল এনেছে সরকার। আর যে সব বদল এসেছে তাতে অনেক বেশি সুবিধা হবে। কেরলের এই সম্মেলনে ৬ দেশের প্রতিনিধি রা উপস্থিত ছিলেন। মোট ২৮ টি সেশনে অংশ নিয়েছিলেন ৩০০০ মানুষ।
কেরলের ভবিষ্যতের জন্য গেম চেঞ্জার
কেরলের মাটিতে আদানির বিপুল বিনিয়োগ আগামিদিনে গেম চেঞ্জার হবে। অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, সে রাজ্যের জন্য নয়া দিগন্ত খুলে যাবে বলেও মনে করা হচ্ছে। বিভিন্ন সেক্টরে বিপুল বিনিয়োগে কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications