Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেম সহ ৫

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ প্রায় ২৪ বছর পর রায় ঘোষণা হল। বিশেষ আদালতের রায়ে আবু সালেম সহ মোট পাঁচ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ প্রায় ২৪ বছর পর রায় ঘোষণা হল। বিশেষ আদালতের রায়ে আবু সালেম সহ মোট পাঁচ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদের ধারায় আবু সালেমকে দোষী সাব্যস্ত করেছে আদালত।[মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে, জেনে নিন ফ্ল্যাশব্যাকে]

বিশেষ টাডা আদালতের রায় মোতাবেক আবু সালেম, মুস্তাফা দোসা, তাহির মার্চেন্ট ও ফিরোজ খান মুম্বই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম। [১৯৯৩ থেকে ২০১৭ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী জেনে নিন একনজরে]

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেম সহ ৫

আবু সালেমকে ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদের ধারায় অভিযুক্ত করা হলেও কয়েকটি ধারা থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর এক অভিযুক্ত আবু কায়ামকে মুম্বই বিস্ফোরণ মামলার সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে রিয়াজ সিদ্দিকে টাডা আদালত অন্য ধারায় দোষী সাব্যস্ত করেছে।

জানা গিয়েছে, সমস্ত অপরাধীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। রিয়াজ সিদ্দিকি ষড়যন্ত্রের ঘটনায় জড়িত এই অভিযোগ প্রমাণ করা যায়নি। ফলে সেই ধারায় তাঁকে শাস্তি দেওয়া যায়নি বলে আদালত ঘোষণা করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+