ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় আবু জুন্দাল-সহ ৭ জনের আজীবন কারাদণ্ড
মুম্বই, ২ আগস্ট : ২০০৮ সালের মুম্বই হামলায় অন্যতম ষড়যন্ত্রী তথা লস্কর জঙ্গি আবু জিন্দালের আজীবন কারদণ্ডের সাজা ঘোষণা করল 'মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট' আইনের অন্তর্ভুক্ত আদালত। জিন্দালের পাশাপাশি আরও ৭ জনের আজীবন কারদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। [ঠিক কীভাবে ২৬ নভেম্বর ২০০৮-এ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]
গত ২৮ জুলাই ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় আদালত আবু জিন্দাল সহ ১২ জনকে দোষী সাব্যস্ত করেছিল। আজ ২ আগস্ট সেই মামলারই সাজা ঘোষণা করা হল। [২৬ নভেম্বর ২০০৮ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়]

জুলাই মাসে এই মামলায় সাজা ঘোষণা করতে গিয়ে আদালত জানিয়েছিল, লস্কর জঙ্গি আবু জুন্দালদের এই ঘটনার নেপথ্যে বড় চক্রান্ত ছিল। ভারতে নাশকতার ছক কষা ছাড়াও ২০০৬ সালে তৎকালীন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস নেতা প্রবীণ তোগাড়িয়াতেও খুনের ছক কষা হয়েছিল। [১৯৯৩ থেকে ২০১৫ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]
এসবের পিছনে অপরাধীদের উদ্দেশ্য ছিল, ২০০২ গোধরা কাণ্ডের বদলা নেওয়া। সেজন্যই হামলার ছক কষা হয়েছিল। জানা গিয়েছে, এই মামলায় অভিযুক্তের তালিকায় থাকা ২২ জন অভিযুক্তের মধ্যে এদিন ১২ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ৮ জনকে বেকসুর খালাস করা হয়েছিল। এছাড়া একজন পলাতক ও একজন সাক্ষী ছিল। এই দোষী সাব্যস্ত ১২ জনের মধ্যেই ৭ জনের আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications