Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৯ ঘন্টা জেরা পর্ব শেষ হতেই বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের! বাংলার কতজন বিধায়ক লাইনে ফাঁস করলেন সেই তথ্য

কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে খোদ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আজ সোমবার সকাল ১১টার সময়ে জামনগরের ইডি অফিসে পৌঁছে যান অভিষেক। এরপড় থেকে টানা জেরা। প্রায় ৯ ঘন্টা ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে খোদ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আজ সোমবার সকাল ১১টার সময়ে জামনগরের ইডি অফিসে পৌঁছে যান অভিষেক। এরপড় থেকে টানা জেরা। প্রায় ৯ ঘন্টা ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে।

আর জেরা থেকে বেরিয়ে এসেই দিল্লিতে দাঁড়িয়ে কার্যত বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাতের ডাক দিলেন ডায়মন্ডহারবারের এই সাংসদ। শুধু তাই নয়, যে সমস্ত রাজ্যে বিজেপির অপশাসন চলছে সেই সমস্ত রাজ্যে পা রাখার হুমকি তাঁর। শুধু পা রাখা নয়, দিল্লির পাশাপাশি ওই সমস্ত রাজ্যেও বিজেপিকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধায়।

Recommended Video

নয় ঘণ্টা জেরা শেষে বেরিয়ে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের | Oneindia Bengali

জেরা থেকে বেরিয়েই বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ইডি সূত্রের খবর, হাই-পোফাইল একজন রাজনীতিবিদকে জেরা করা হবে। সেই আগাম প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একেবারে নির্দিষ্ট প্রশ্ন সাজা রাখা হয়েছিল। যেখানে একাধিক বিষয়কে তুলে আনা হয়েছে। এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে জেরাতে অভিষেকের কাছ থেকে বিনয় মিশ্র সম্পর্কিত একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়। কয়লা-কাণ্ডে তৃণমূল নেতা বিনয় মিশ্রের খোঁজে সিবিআই এবং ইডি। একের পর এক সমন জারি করা হলেও কার্যত গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে বিনয় মিশ্র। সেখানে দাঁড়িয়ে অভিষেকের সঙ্গে বিনয় মিশ্রের সম্পক্রিত একাধিক তথ্য চাওয়া হয়েছে।

শুধু তাই নয় , থাইল্যান্ডের অ্যাকাউন্টের বিষয়েও একাধিক তথ্য অভিষেকের কাছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চান। এমনটাই সূত্রের খবর। এছাড়াও তদন্তে অভিষেকের সংস্থার বিষয়েও একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

তবে এদিন জেরা থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন তিনি। বলেন, "সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যা করার করে নিন। আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।"

শুধু তাই নয়, যে কোনও সংস্থাকে এগিয়ে দিক না কেন তৃণমূলকে কোনও ভাবে আটকানো যাবে না, হুঁশিয়ারি অভিষেকের। তাঁর মতে, বিজেপি এভাবে এজেন্সিকে এগিয়ে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কিছু যায় আসেনা। অভিষেকের কথায়, কেউ কিচ্ছু করতে পারবে না।

অন্যদিকে গত কয়েকদিনে একাধিক বিজেপি বিধায়ক তৃণমূল যোগ দিয়েছেন। আরও বড়সড় ভাঙ্গনের অপেক্ষায় বঙ্গ বিজেপি। কার্যত এদিন সেই ইঙ্গিত তুলে ধরেন্ন অভিষেক। বলেন, এখনও ২৫ জন বিধায়ক লাইনে রয়েছেন। তাঁদের আমরা নিচ্ছি না''

তবে আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সাংসদ। তবে এদিন ফের একবার তাঁর বিরুদ্ধে প্রমাণ প্রকাশ্যে আনার কথা বলেন অভিষেক। বলেন, পারলে প্রকাশ্যে বলা হোক আমার বিরুদ্ধে কী প্রমাণ আছে।

তবে এদিন ৯ ঘন্টা জেরা পর বেশ কিছুটা বিধ্বস্ত লাগছিল অভিষেককে। প্রথমদিকে কিছুটা মেজাজ হারলেও খুব দ্রুত নিজেকে সামলে নেন অভিষেক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+