Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটকের বিধানসভা নির্বাচনে বড় লক্ষ্য নিয়ে নামছে AAP! অর্ধেকের বেশি আসনে প্রার্থী বাছাই চূড়ান্ত

দিল্লির পরে পঞ্চাবে আপের সরকার রয়েছে। মাস কয়েক আগে গোয়ায় পর্যুদস্ত হলেও কর্নাটক বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই তারা প্রার্থী দিতে চায়। এব্যাপারে প্রচারে তারা দুর্নীতি বিরোধী অ্যাডেন্ডাকে সামনে রাখতে চায়। সূত্রের খবর

দিল্লির পরে পঞ্চাবে আপের সরকার রয়েছে। মাস কয়েক আগে গোয়ায় পর্যুদস্ত হলেও কর্নাটক বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই তারা প্রার্থী দিতে চায়। এব্যাপারে প্রচারে তারা দুর্নীতি বিরোধী অ্যাডেন্ডাকে সামনে রাখতে চায়। সূত্রের খবর অনুযায়ী, আপ ইতিমধ্যেই অর্ধেকের বেশি আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। নির্বাচনে প্রায় ৪ মাস আগে অর্থাৎ ২০২৩-এর জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ আপ তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা রেখেছে।

সব আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত

সব আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত

আপের মুখপাত্র এবং কর্নাটকে দলে আহ্বায়ক পৃথ্বী রেড্ডি বলেছেন, তাঁদের দল রাজ্যের ২২৪ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। আপ গ্রাম অ্যাপ্রোচ ড্রাইভের মাধ্যমে রাজ্যের ১৭০ টি আসনে প্রচার শুরু করেছে। এই ১৭০ টি আসনেই তারা বুথস্তরে কর্মী খুঁজে বের করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, রাজ্যে প্রায় ৫৮ হাজার বুথ রয়েছে। প্রতি বুথে ১০ জন করে কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে আপ। ওই নেতা আরও বলেছেন, তাদের লক্ষ্য হল বুথস্তরে দলকে শক্তিশালী করা। এইভাবে তারা অর্থ ও পেশি শক্তির বিরুদ্ধে লড়াই করতে চান।

দুর্নীতি রোধে ব্যর্থ সবাই

দুর্নীতি রোধে ব্যর্থ সবাই

আপের তরফে বুথস্তরের কর্মীদের এলাকার সমস্যা তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে। কর্নাটকের আপের আহ্বায়ক আরও বলেছেন, রাজ্যবাসী ব্যাপক দুর্নীতির কারণে বিরক্ত। রাজ্যের তিন প্রধান রাজনৈতিক দল দুর্নীতি রোধে ব্যর্থ হয়েছে। দলগুলি জনগণের প্রত্যাশা পূরণেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ওই নেতা আরও বলেছেন, আপ রাজ্যে থাকার জন্যই লড়াইয়ে নেমেছে। এই নির্বাচন কিংবা পরের নির্বাচনে তারা রাজ্যের ক্ষমতা দখল করবেন বলে দাবি করেছেন ওই নেতা।

বিকল্প ডেসিবি

বিকল্প ডেসিবি

আপ বলেছে, কর্নাটকের তারা চতুর্থ পক্ষ হিসেবে প্রচারে নামছেন না। জেসিবির বিকল্প হিসেবে তারা নামছেন। জেসিবি হল, জনতা দল সেকুলার, কংগ্রেস এবং ক্ষমতায় আসীন বিজেপি। আপের অভিযোগ তিন প্রধান রাজনৈতিক গল স্বাস্থ্য-শিক্ষার পরিকাঠামোকে ধ্বংস করেছে।
আপের দাবি তারা রাজ্যের স্মার্টফোন ব্যবহারকারীদের থেকে ভাল সাড়া পাচ্ছেন। স্মার্টফোন ব্যবহারকারী যুবকরা, শিক্ষিত মহিলাদের কাছ থেকে তারা ভাল সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন।

দিল্লির সাফল্যকে সামনে রেখে লড়াই

দিল্লির সাফল্যকে সামনে রেখে লড়াই

আপ দিল্লিতে তাদের সাফল্যকে সামনে রেখে লড়াই করতে নেমেছে। রাজ্যের প্রচারে গিয়ে তারা দিল্লিতে আপ সরকারের শিক্ষা-স্বাস্থ্য-পানীয় জল এবং বিদ্যুতের ক্ষেত্রে কাজের কথা তুলে ধরছে। পাশাপাশি দুর্নীতি বিরোধী প্রচারে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদক্ষেপের কথাও তুলে ধরছে। প্রসঙ্গত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এক শতাংশ কমিশন দাবি করা মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। তবে আপ এই মুহূর্তে গুজরাতের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে। তাদের দাবি সেখানে বিজেপির সঙ্গে তাদের লড়াই হচ্ছে। আপ বলছে, যদি তারা গুজরাতে জয়ী হতে পারেন, তাহলে কর্নাটকে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+