১০ কোটি টাকায় টিকিট দিচ্ছে আপ! কংগ্রেসে যোগ দিয়েই ক্ষোভে ফেটে পড়লেন আদর্শ
দ্বারকার বিধায়ক আদর্শ শাস্ত্রী কংগ্রেসে যোগ দিয়েই আম আদমি পার্টির বিরুদ্ধে সাংঘাতিক অভিয়োগ আনলেন। তাঁর অভিযোগ, এক-একটি টিকিট ১০ থেকে ২০ কোটি টাকায় বিক্রি করেছেন কেজরিওয়াল।
দ্বারকার বিধায়ক আদর্শ শাস্ত্রী কংগ্রেসে যোগ দিয়েই আম আদমি পার্টির বিরুদ্ধে সাংঘাতিক অভিয়োগ আনলেন। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২০২০ সালের দিল্লির বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিটের দাম ধার্য করেছেন ১০ কোটি টাকা। তাঁর অভিযোগ, এক-একটি টিকিট ১০ থেকে ২০ কোটি টাকায় বিক্রি করেছেন কেজরিওয়াল।

শনিবার আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর আদর্শ শাস্ত্রী মুখ খুলেছেন দলীয় সুপ্রিমোর বিরুদ্ধে। উল্লেখ্য, ২০২০ সালের দিল্লির নির্বাচন ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেয়নি আপ। তিনি টিকিট না পেয়েই কংগ্রেসে ফিরেছেন। এবং তোপ দেগেছেন আপ সুপ্রিমো কেজরিওয়ালকে।
আম আদমি পার্টি বা আপ দ্বারকা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে। বিনয় মিশ্রকে। আর এই কেন্দ্রের বর্তমান বিধায়ক আদর্শ শাস্ত্রী কংগ্রেসের টিকিটে এবার ভোটে লড়বেন। শনিবার রাজ্য সভাপতি সুভাষ চোপড়া এবং এআইসিসির ইনচার্জ পিসি চকোর উপস্থিতিতে আদর্শ শাস্ত্রী দলের দিল্লি ইউনিট কার্যালয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ শাস্ত্রী। তিনি আম আদমি পার্টির বিদেশ বিষয়ক সেলের সহ-আহ্বায়ক পদেও ছিলেন। শুধু তিনিই নন, এর আগে লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীর ছেলেও এমন চাঞ্চল্যকর দাবি করেছিল। তাঁর দাবি ছিল, তাঁর বাবা টিকিট পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে ৬ কোটি টাকা দিয়েছেন।
লোকসভা ভোটে আপের পশ্চিম দিল্লির প্রার্থী বলবীর সিংহ জখরের ছেলে দাবি করেন, আমার বাবা তিন মাস আগে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি টিকিটের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে ৬ কোটি টাকা দিয়েছিলেন। তাঁর কাছে এই অর্থ প্রদানের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন বলবীর সিং জখরের পুত্র উদয় সিং জখর। যদিও বলবীর সিংহ জখর তখন এই দাবি অস্বীকার করেছিলেন।












Click it and Unblock the Notifications