আপ না বিজেপি! দিল্লির কুর্সির দখল নেবে কে আভাস দিল ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা

আপ না বিজেপি! দিল্লির কুর্সির দখল নেবে কে আভাস দিল ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা

ইন্ডিয়া টিভি-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় দিল্লি বিধানসভায় আপেরই জয়জয়কারের আভাস মিলল। বিজেপি আগের থেকে অনেকটাই ভালো ফল করবে বলে আভাস দিয়েছে সমীক্ষা। তবে ক্ষমতা দখলের জায়গায় পৌঁছতে পারবে না বিজেপি। এই বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আপ ক্ষমতা দলে রাখলেও প্রধান বিরোধী দল হিসেবে উটে আসবে বিজেপি।

আপের কত আসন

আপের কত আসন

ইন্ডিয়া টিভি-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টি পেতে পারে ৪৪টি আসন পাবে বলে আভাস দিয়েছে। আম আদমি পার্টি ফের ক্ষমতায় ফিরবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এবার দুই-তৃতীয়াংসের বেশি সংখ্যাগরিষ্ঠতা সম্ভব নয় এবার। বিজেপি শক্তিধর হয়েই বিরোধী আসনে বসবে বলে জানিয়েছে সমীক্ষা রিপোর্ট।

বিজেপি বিরোধী আসনে

বিজেপি বিরোধী আসনে

বিজেপি এবার শক্তি বাড়িয়ে ২৬টি আসন পেতে পারে সর্বাধিক। এমনই আভাস দিয়েছে ইন্ডিয়া টিভি-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষা। ২০১৫ সালে যেভাবে পর্যুদস্ত হয়েছিল বিজেপি, এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী সেই সম্ভাবনা নেই এবার।

কংগ্রেসের ফের শূন্য

কংগ্রেসের ফের শূন্য

দিল্লির কুর্সিতে থাকছে আম আদমি পার্টিই। বিজেপি এবার বিরোধী আসনে বসবে ক্ষমতাশালী হয়ে। কিন্তু কংগ্রেসের সেই করুণ অবস্থাই হবে গতবারের মতো। ইন্ডিয়া টিভি-আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষায় আভাস ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেস এবার শূন্য হাতে ফিরবে।

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+