দিল্লি দখলে কি এবারেও বিমুখ হবে বিজেপি ! একনজরে এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষার ফল

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর আরও এক রাজ্যে জবরদস্ত ধাক্কা খেতে চলেছে বিজেপি। এবার খাস রাজধানীর বুকে বিজেপি হারতে চলেছে।

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর আরও এক রাজ্যে জবরদস্ত ধাক্কা খেতে চলেছে বিজেপি। এবার খাস রাজধানীর বুকে বিজেপি হারতে চলেছে। দিল্লি বিধানসভা ভোটের যে সম্ভাব্য ফল তুলে ধরেছে এবিপি নিউজ-সি ভোটারের জনমত সমীক্ষা সেখানে বিজেপির জন্য হতাশা ছাড়া আর কিছুই নেই। ফের দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।

বিজেপি

বিজেপি

বিজেপি ২০১৯ লোকসভা ভোটে একচেটিয়া ফল পেলেও বিধানসভা ভোটে আরও একবার মুখ থুবড়ে পড়তে চলেছে বলে এই জনমত সমীক্ষার অভিমত। বিজেপি সাকুল্যে ৮টি আসন পেতে পারে। ২০১৫ সালের থেকে ভালো ফল করলেও ক্ষমতার ধারেকাছেও যেতে পারবে না বলে আভাস দিয়েছে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা

আম আদমি পার্টি

আম আদমি পার্টি

দিল্লি বিধানসভা আবারও আম আদমি পার্টির দখলে আসতে চলেছে। এমনই আভাস মিলেছে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায়। এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আম আদমি পার্টি বা আপ পেতে পারে ৫৯টি আসন। ৭০টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে ক্ষমতা আসতে পারেন কেজরিওয়ালই।

কংগ্রেস

কংগ্রেস

২০১৫ সালের আগে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল আম আদমি পার্টি। সেই কংগ্রেস পার্টির অবস্থা দিল্লির ভোটে একেবারেই শোচনীয় হতে চলেছে। সাকুল্যে তিনটি আসন অবশ্য এবার লাভ করতে পারে তারা। ২০১৫-র ভোটে কোনও আসন দখল করতে পারেনি কংগ্রেস।

২০১৫-র ফল

২০১৫-র ফল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

২০২০-র সম্ভাবনায়

২০২০-র সম্ভাবনায়

২০২০ বিধানসভা নির্বাচনেও আপ ক্লিন সুইপ করতে চলেছে। তবে তাদের আসন সংখ্যা একটু কমতে পারে। ৬৭ থেকে কমে ৫৯ হতে পারে। তেমনই বিজেপি তিন থেকে বেড়ে আটে পৌঁছতে পারে। আর কংগ্রেস শূন্য থেকে তিনে।

শতাংশের বিচারে

শতাংশের বিচারে

শতাংশের বিচারেও আম আদমি পার্টি অনেক এগিয়ে থাকছে দিল্লির নির্বাচনে। দিল্লির নির্বাচনে এবার আপ পেতে পারে ৫৩ শতাংশ ভোট। ৫০ শতাংশের উপরে ভোট প্রাপ্তি মানে কোনও দলই তাঁদের টেক্কা দিতে পারবে না। এই সমীক্ষার বিচারে বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। আর কংগ্রেসের দখলে যেতে পারে ৫ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+