ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে চোখ হারালেন সাধারণ যুবক
ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে চোখ হারালেন সাধারণ যুবক
এবার রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে চোখ হারালেন ভাটপাড়ার এক যুবক। সূত্রের খবর, গত ২৬শে জানুয়ারি তৃণমূল ও বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকা। মহূর্মূহ বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তারই মাঝে পড়ে যান এলাকারই ফিরোজ নামে এক যুবক।

বোমার স্প্লিন্টারের ঘায়ে চোখে গুরুতর আঘাত
তখনই বোমার স্প্লিন্টারের ঘায়ে চোখে গুরুতর চোট পান তিনি। তারপর দীর্ঘদিন কলকাতা মেডিকেল কলেজে চিকিত্সাও চলে তার। পরবর্তীতে একটানা চিকিৎসাতেও লাভ হয়নি। অবশেষে এদিন হারিয়ে নকল চোখ নিয়ে বাড়ি ফিরতে হল তাঁকে।

সেলুনে কাজ করতে ওই যুবক
সূত্রের খবর, একটি সেলুনে কাজ করতেন ওই যুবক। বাড়িতে বাবা, মা ও বোন রয়েছে তার। চোখ হারানোর পর তাঁর পক্ষে আর সেলুনে কাজ করা সম্ভব নয়। বর্তমানে কীভাবে কাজ করে সংসার চালাবেন সেই চিন্তাই গ্রাস করেছে ওই যুবক এবং তাঁর পরিবারকে।

অশান্তিতে রাশ টানা যাচ্ছে না ভাট পাড়ায়
এতকিছুর পরেও ভাটপাড়ায় অশান্তি রোখা সম্ভব হচ্ছে না কোনোভাবেই। এদিকে শুক্রবার গভীর রাতে ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় বিজেপি কর্মী রাজ বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করতে দেখা যায় একদল দুষ্কৃতীকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালে তাদের কেউ আক্রমণ করা হয়। বিজেপির অভিযোগ গোটা ঘটনার পিছনে হাত রয়েছে তৃণমূলের। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications