বেপরোয়া মার্সিডিজের ধাক্কা পর পর ৭টি গাড়িতে, ভয়াবহ দুর্ঘটনা কাড়ল প্রাণ
বেপরোয়া মার্সিডিজ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা মারল সাত-সাতটি গাড়িতে। ভয়াবহ দুর্ঘটনা কাড়ল এক আরোহীর প্রাণ। দুজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা।
বেপরোয়া মার্সিডিজ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা মারল সাত-সাতটি গাড়িতে। ভয়াবহ দুর্ঘটনা কাড়ল এক আরোহীর প্রাণ। দুজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি দ্রুতগামী মার্সিডিজ গাড়ি পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে।

বেলাগাম গতির কারণে একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মার্সিডিজটির। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। এবং দুজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক গাড়িটিও দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মার্সিডিজের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বেঙ্গালুরুর ইন্দিরা নগর এলাকায় একটি দু-চাকার গাড়িকে ধাক্কা মেরে। তারপর মার্সিডিজটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তখনই বেপরোয়া গাড়ি চালানোর চেষ্টা করে চালক। মার্সিডিজ বেঞ্জ প্রথমে বাইককে ধাক্কা দিয়ে পালানোর সময় পার্ক করা মারুতি অল্টোতে ধাক্কা দেয়।
ওই মারুতি অল্টোর চালক ঘটনাস্থলেই নিহত হন বলে পুলিশ জানিয়েছে। বেঙ্গালুরুর ডিসিপি ট্রাফিক (পূর্বাঞ্চল) শান্ত রাজু জানান, মার্সি়ডিজের ধাক্কা দাঁড়িয়ে থাকা মারুতি অল্টো ছিটকে পড়ে। এরপর আরও কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয় মার্সিডিজটি। মার্সিডিজটি ছাড়াও এই দুর্ঘটনায় দুটি চার চাকা গাড়ি, দুটি অটো, দুটি টেম্পো এবং একটি দ্বি-চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোট সাতটি গাড়িকে দুমড়ে-মুচড়ে মার্সিডিজটি উল্টে যায়। মার্সিডিজের চালক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় তদন্তকারী অফিসাররা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে শুধু দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার কারণ রয়েছে, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications