তামিলনাড়ুর স্কুল হোস্টেলের মধ্যে পরপর আত্মহুত্যা, দানা বাঁধছে রহস্য

তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী সোমবার ভোরবেলা তার হোস্টেলের ঘরে আত্মহত্যা করেছে। এমনটাই জানিয়েছে পুলিশ । মৃত ছাত্রীর বন্ধুদের মতে, সে এক মাস ধরে বাড়িতে যায়নি এবং তাকে বিষণ্ণ ছিল অনেক দিন ধরেই। সে একটি সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করত। জানা গিয়েছে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য তিরুভাল্লু সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনা হল এর কয়েকদিন আগেও আর একটি এমনই ঘটনা ঘটে। তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

প্রতিবাদে স্থানীয়রা

প্রতিবাদে স্থানীয়রা

ঘটনার প্রতিবাদে স্থানীয় কিছু মানুষ এবং অভিভাবকরা দ্বারা এলাকায় বেশ কয়েকটি বিক্ষোভ শুরু হয় স্কুল চত্বরের কাছে ভারী পুলিশ মোতায়েন করা হয়। মেয়েটির বাবা-মা দিনমজুরের কাজ করে দিন গুজরান করে এবং সে কিলাচেরি গ্রামে লেখাপড়া করত। এদিকে তার জন্মস্থানের গ্রামবাসীরা জেলার তিরুত্তানি শহরে বাস ও যানবাহন অবরোধ করে বিক্ষোভ করে।

পুলিশ কী বলছে ?

পুলিশ কী বলছে ?


পুলিশ বলেছে, "সোমবার সকালে বাকি মেয়েরা স্কুলে যাওয়ার পর আত্মহত্যাকারি ওই মেয়েটি তার বন্ধুদের বলেছিল যে তার স্কুল যেতে দেরি হবে। তবে সে স্কুল না আসায় কর্মীরা তার হোস্টেলের ঘরে চেক করে এবং তার দেহ সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।"

কী বলছে আত্মীয়রা ?

কী বলছে আত্মীয়রা ?


গায়ত্রী, নিহতের খুড়তুতো বোন এবং নিহতের খুড়তুতো ভাই পাদাইয়াপ্পা বলেছেন, "মৃত্যু নিয়ে আমাদের নিজেদের শঙ্কা আছে এবং আমরা এই মৃত্যুর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে বলে সন্দেহ করছি। সে এমন মেয়ে নয় যে আত্মহত্যার চেষ্টা করবে। এতটাও দুর্বল সে মনের দিক থেকে ছিল না। ২৪ জুলাই রাতে ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে। কথার মধ্যে অস্বাভাবিকতা ছিল না। মৃত্যুর পিছনে কিছু রহস্য রয়েছে এটা আমরা নিশ্চিত।"

 কী বলছেন ডিআইজি ?

কী বলছেন ডিআইজি ?

কাঞ্চিপুরম শহরের ডিআইজি এম সাথাপ্রিয়া বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় নির্যাতিতার পরিবারের সদস্যদের সঠিকভাবে জানিয়েছি। সকাল থেকে সব সদস্যরা এখানে রয়েছে। এখন পর্যন্ত, আমরা কোনও চিঠি বা প্রমাণ পাইনি। অতিরিক্ত সমস্যা এড়াতে, আমরা স্কুল ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করেছি। তদন্তের পরেই সত্য প্রকাশ করা হবে। চলতি মাসের ১৩ তারিখ একটি ১৬ বছর বয়সী মেয়ে কল্লাকুরিচির একটি বেসরকারি স্কুলের হোস্টেল মধ্যে মারা যায় বলে জানা যায়। তারপরেই এই ঘটনা। ফলে স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+