পশুর উপর সফল প্রয়োগ কোভ্যাক্সিনের, করোনা টীকা নিয়ে নতুন করে আশা দেখছে ভারত

পশুর উপর সফল প্রয়োগ কোভ্যাক্সিনের, করোনা টীকা নিয়ে নতুন করে আশা দেখছে ভারত

অ্যাস্ট্রাজেনকার করোনা ভ্যাকসিনের গলদ ধরা পড়ার পরেই করোনা মুক্তি নিয়ে অনেকেই উদ্বেগ পড়েছিলেন। এই পরিস্থিতিতেই আশার আলো দেখাল ভারতের দেশিয় কোভ্যাক্সিন। হায়দরাবাদের প্রস্তুত কারক সংস্থা ভারত বায়োটেক জানিয়েছ, পশুর উপর কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে। এতে নতুন করে আশার আলো দেখছে ভারত।

 পশুর উপর সফল প্রয়োগ

পশুর উপর সফল প্রয়োগ

করোনা ভাইরাসের নিধনে আশার আলো দেখাচ্ছে কোভ্যাক্সিন। দেশিয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিনের পশুর উপর পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে প্রস্তুত কারক সংস্থা ভারত বায়োটেক। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে মডেলে করোনা ভ্যাক্সিন কাজ করার কথা বলা হয়েছিল। সেই মডেলেই কাজ করছে কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের পক্ষ থেকে টুইট করে শুক্রবার এই সুখবর জানানো হয়।

 চার ভিন্ন প্রজাতির পশুর উপর পরীক্ষা

চার ভিন্ন প্রজাতির পশুর উপর পরীক্ষা

৪ ভিন্ন প্রজাতির পশুর উপর পরীক্ষা চালানো হয়েছিল কোভ্যাক্সিনের। চার প্রজাতির ৫টি পশুর উপর প্রয়োগ করা হয়। কোভ্যাক্সিন প্রয়োগের পরে পশুগুলির শরীরে করোনা ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে সাফল্যের সঙ্গে ভ্যাক্সিন প্রতিরোধ গড়েছে। কোনও রকম নিউমোনিয়া দেখা যায়নি ভ্যাক্সিন দেওয়া পশুগুলির উপর।

সেপ্টেম্বরেই দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল

সেপ্টেম্বরেই দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল

সেপ্টেম্বরেই কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হওয়ার কথা। তার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অক্টোবরেই শুরু হবে তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল। মনে করা হচ্ছে চলতি বছরের শেষেই ভারতের তৈরি কোভ্যাক্সিন বাজারে এসে যাবে।

অ্যাস্ট্রাজেনকার করোনা টীকায় গলদ

অ্যাস্ট্রাজেনকার করোনা টীকায় গলদ

ব্রিটেনের অ্যাস্ট্রাজেনকা করোনা টীকায় গলদ ধরা পড়েছে। হিউম্যান ট্রায়ালের সময় এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে টীকার ট্রায়াল। এই অ্যাস্ট্রাজেনকার করোনা টীকার অংশিদার ছিল ভারতের সেরাম ইনস্টিটিউট। কিন্তু ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে সেই টীকার উৎপাদন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজারেরও বেশি মানুষ। মোট সংক্রমণে ৪৬ লক্ষের গণ্ডী পেরিয়েছে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+