সরকারি 'অবিবাহিত পুরুষ' কর্মীদের বিশেষ ছুটি নিয়ে নয়া নিয়ম লাগু! মোদী সরকারের পদক্ষেপ একনজরে
সরকারি কর্মীদের ছুটির কয়েকটি নিয়ম এবার পরিবর্ন করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সদ্য জানিয়েছেন , দেশের সরকারি কর্মচারিদের ক্ষেত্রে নতুন করে ছুটির কিছু বিধি আরোপিত হচ্ছে। এই বিষয়ে অর্ডার আগেই পাশ হয়েছে, তবে এবার সেই নির্দেশ সম্পর্কে তথ্য় প্রকাশ্যে আসতে শুরু করেছে।

কোন বিষয়ে ছুটির গতিবিধি পরিবর্তন?
জানা গিয়েছে সরকারি অবিবাহিত পুরুষ কর্মীরা এবার পাচ্ছেন চাইল্ড কেয়ার লিভ। এর আগে মহিলা সরকারি কর্মীদের এই সুবিধা দেওয়া হত । তবে এবার থেকে অবিবাহিত, ডিভোর্স সম্পন্ন হয়েছে এমন ও স্ত্রী বিয়োগের পর সংসারের দায়িত্ব রয়েছে এমন পুরুষ কর্মীরা এই বিশেষ ছুটির সুবিধা পেতে চলেছেন।

কোন সুবিধা মহিলা সরকারি কর্মীদের জন্য?
এর আগে মহিলা সরকারি কর্মীদের জন্য তাঁদের সন্তান ১৮ বছর না হওয়া পর্যন্ত সর্বাধিক ২ বছরের ছুটি কর্মজীবনে নেওয়ার সুযোগ ছিল। এরপর পুরুষ কর্মীদের কথা ভেবেও এমন সুযোগের বন্দোবস্ত করছে সরকার। প্রসঙ্গত, এমন বহু সরকারি পুরুষকর্মী রয়েছেন যাঁরা একা হাতে সংসার সামলান। তাঁদের সন্তানের দায়িত্বও একা হাতে সামলাতে হয়। এই কর্মীদের কথা ভেবেই মোদী সরকার নতুন এই পদক্ষেপ নিয়েছে।

চাইল্ড কেয়ার লিভের ছুটির বিস্তারিত তথ্য
নিয়ম অনুয়ায়ী, ৭৩০ দিনের ছুটির মধ্যে একজন কর্মী ৩৬৫ দিনের ছুটিতে সম্পূর্ণ বেতন পাবেন। অন্যদিকে, বাকি ৩৬৫ দিনের জন্য তিনি ৮০ শতাংশ বেতন পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান , এই ছুটির সুযোগ নিয়ে ২০১৮ সাল থেকেই বহু দক্ষেপ নিয়েছে মোদী সরকার। তবে কর্মীরা সেভাবে ছুটি সম্পর্কে সচেতন হতে পারেননি।

কিভাবে ছুটি পাওয়া যাবে?
জানা গিয়েছে,একটি বছরে এই চাইল্ড কেয়ার লিভ মোট ৩ বার নেওয়া যাবে। এটি নিতে হলে সংশ্লিষ্ট দফতরের হেডকোয়র্টার থেকে আগে থেকে অনুমতি নিতে হবে। চাইল্ড কেয়ার লিভে থাকাকালীন একজন কর্মী এলটিসি নিতে পারবেন কিনা, তার খোঁজও নিয়ে নিতে হবে।

প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে নিয়ম
কেন্দ্র সরকার জানিয়েছে, যদি কারোর সন্তানের প্রতিবন্ধকতার সমস্যা থাকে, তাহলে সেই সরকারি কর্মীর চাইল্ড কেয়ার লিভের সময়সীমা তাঁর সন্তানের ২২ বছর বয়স পর্যন্ত লাগু থাকবে। কেন্দ্র জানিয়েছে, কর্মীদের সুবিধাজনক জীবনধারণের জন্যই এমন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications