বিক্ষোভে উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

সকাল থেকে আরও চড়েছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ। ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় আক্রমণকারী অধ্যাপককে ফের কাজে ফেরানো হয়েছে।

সকাল থেকে আরও চড়েছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ। ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় আক্রমণকারী অধ্যাপককে ফের কাজে ফেরানো হয়েছে। সেই অধ্যাপক ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসায় প্রতিবাদ দেখাতে শুরু করেছেন তাঁরা। শনিবার রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সকালে আরও পড়ুয়া এসে সেই বিক্ষোভে যোগ দেন। ফেসবুক পেজে বিক্ষোভের ছবি পোস্ট করে তাঁদের প্রতিবাদ নিয়ে প্রচার শুরু করেছেন পড়ুয়ারা।

বিক্ষোভে উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

জুলজি বিভাগের অভিযুক্ত অধ্যাপকের নাম এস কে চৌবে। গতবছর তিনি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে ওড়শা গিয়েছিলেন। সেখানে ছাত্রীদের উদ্দেশ্যকে এতাধিকবার অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। তারপরেই ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে অভিযোগ জানান। সাময়িকভাবে তাঁকে বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ ঘিরে তদন্ত শুরু করা হয়। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির রিপোর্ট পেশের পরেই তাঁকে পুনরায় কাজে বহাল করা হয়েছে বলে সূত্রের খবর। গত কয়েকদিন আগেই তিনি বিভাগের ক্লাস নিতে শুরু করেছেন। তার পরেই বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁদের আস্বস্ত করে বলা হয়েছে দোষের কারণে তাঁর সার্ভিস বুকে প্রভাব পড়বে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন অধ্যাপকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+