Prashant Kishor: পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রে পাটনা, প্রশান্ত কিশোরের নামে মামলা দায়ের

বিপিএসসি পরীক্ষা নিয়ে বিহারে অশান্তি চরমে। রবিবার পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহার নিল রাজধানী পটনা। বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে বিগত কয়েক সপ্তাহে উত্তপ্ত বিহার। এই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার পুনরায় করার দাবি তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ। এই দাবি নিয়ে রবিবার গান্ধী ময়দানে উপস্থিত হন প্রচুর সংখ্যায় পরীক্ষার্থী।

বিক্ষোভকারীদের উপর বিহার পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। এমনকি শীতের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করা হয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এই ঘটনায় প্রশান্ত কিশোর এবং তার দল, জন সুরাজের রাজ্য সভাপতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিহার প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজনীতিবিদ প্রশান্ত কিশোর এবং অন্যরা পরীক্ষার্থীদের উস্কানি দিয়েছিলেন, তাদের রাস্তায় নামতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে প্ররোচিত করেছিলেন। তাই প্রশান্ত কিশোর সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। প্রায় ৬০০ জন অজ্ঞাত পরিচয়ের বিক্ষোভকারীর নামও রয়েছে।

রবিবার হাজার হাজার পরীক্ষার্থী রবিবার পাটনার গান্ধী ময়দানে ৭০ তম বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার পুনরায় করা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাথে দেখা করার দাবিতে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিহারে বেশ কয়েকদিনের ধরে বিক্ষোভ দেখাচ্ছেন বিএসসি পরীক্ষার্থীরা। কিন্তু মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকারের তরফে কোনও বার্তা আসেনি বলে দাবি বিক্ষোভকারীদের।

রবিবার বিক্ষোভ প্রদর্শনের পর প্রশান্ত কিশোর এবং প্রচুর সংখ্যায় চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা করেন। গান্ধী ময়দান থেকে বেরোন বিক্ষোভকারীরা। তাঁদের থামাতে বিহার পুলিশ কয়েক স্তরে ব্যারিকেডও তৈরি রাখে। কিন্তু ব্যারিকেড ভেঙে এগোতে গেলে শুরু হয় ব্যাপক অশান্তি।

প্রশান্ত কিশোর বলেছেন, গান্ধী ময়দান একটি সার্বজনীন স্থল। সেখানে বসে বিহারের ছাত্র-ছাত্রীরা কিছু আলোচনা করতে চায়। তাদের এই সাধারন স্বাধীনতায় বাধা দেওয়া মানে গণতন্ত্রর বিরুদ্ধে যাওয়া। এবার রাজনীতির ময়দানে বিষয়টি নতুন ইস্যু হয়েছে। এর সঙ্গে যুব প্রজন্মের ভবিষ্যৎ যুক্ত আছে।

বিহারে বিপিএসসি পরীক্ষা ঘিরে তুমুল বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে আগেই। গত এর আগে পরীক্ষার দিন প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষা কেন্দ্রের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল লোক প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে পালাচ্ছে। এরপর সেগুলি পরীক্ষার্থীদের বিলিয়ে দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+