গোমাংস বিক্রির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ঝাড়খণ্ডে
ফের গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। রবিবার ঝাড়খণ্ডের খুন্তি জেলার এক গ্রামে বছর চৌত্রিশের এক যুবককে পিটিয়ে হত্যা করে গ্রামবাসীরা। মৃতের বিরুদ্ধে গোমাংস বিক্রির অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
ফের গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। রবিবার ঝাড়খণ্ডের খুন্তি জেলার এক গ্রামে বছর চৌত্রিশের এক যুবককে পিটিয়ে হত্যা করে গ্রামবাসীরা। মৃতের বিরুদ্ধে গোমাংস বিক্রির অভিযোগ করেছেন গ্রামবাসীরা। যুবককে বাঁচাতে গিয়ে গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও দু'জন। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিস।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ৩৪ কিলোমিটার দূরে গ্রামটি। ডিআইডি এভি হোমকর জানিয়েছেন সকাল ১০ টা নাগাদ কারারা থানায় খবর যায়, নিষিদ্ধ মাংস বিক্রি করার অভিযোগে গ্রামবাসীরা কয়েকজনকে মারধর করছে। সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌঁছয় পুলিস। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে আসেন। সেখানেই কেলিম বার্লা নামে একজনে মৃত্যু হয়।
তারপরেই পুলিস গ্রামে অভিযান শুরু করে। এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করে জেরা করা শুরু করেছে পুলিস।
এর আগে ঝাড়খণ্ডে দুটি গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৭ জুন সেরাইখেলা কারসোয়ানে ২৪ বছরের এক যুবককে শিশুচোর সন্দেহে গাছে বেঁছে পেটানো হয়। তাঁকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপরে ২২ জুন তাবরেজ আনসারিকে পিটিয়ে হত্যা করা হয়।












Click it and Unblock the Notifications